NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ২৬, ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সানিসাইডের কবিতার মঞ্চে কবিতায়, কথায় ও শিকড়ের স্মৃতিতে মনিজা রহমান বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন
Logo
logo

সান্তাহার রেলওয়ে স্টেশনের গ্রেড-১ স্টেশন মাস্টার রেজাউল করিম (ডালিম)এর বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠিত


খবর   প্রকাশিত:  ২৬ জুলাই, ২০২৬, ০৬:১৯ এএম

সান্তাহার রেলওয়ে স্টেশনের গ্রেড-১ স্টেশন মাস্টার রেজাউল করিম (ডালিম)এর বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠিত

এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে :




বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন মাস্টারসহ ছয়জন কর্মচারীর বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় সান্তাহার জংশন রেলওয়ে স্টেশন প্রাঙ্গনে রেলওয়ে স্টেশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে এক বিদায়ী সম্বর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সান্তাহারের পরিদর্শক (পরিবহন+বাণিজ্যিক) হাবিবুর রহমানের সভাপতিত্বে ও গুডস সহকারি কামাল পাশার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ রেলওয়ে পাকশীর বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ রেলওয়ে পাকশীর সহকারি বাণিজ্যিক কর্মকর্তা (উত্তর) একেএম নূরুল আলম, বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগের সহকারি পরিবহন কর্মকর্তা ফারুকুল ইসলাম, এটিও (পাকশী) হারুনুর রশিদ। অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, নিউইয়র্ক বাংলা ডটকমের উত্তরবঙ্গ প্রতিনিধি এম আব্দুর রাজ্জাক, সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু, সাংবাদিক খায়রুল ইসলাম, বিদায়ী স্টেশন মাস্টার রেজাউল করিম (ডালিম), রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মুক্তার হোসেন, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক নুর এ নবী, আফজাল হোসেন প্রমুখ।

বিদায়ী অনুষ্ঠানে সান্তাহার স্টেশনের গ্রেড-১ স্টেশন মাস্টার রেজাউল করিম (ডালিম) সহ সান্তাহার স্টেশনের ছয় জন কর্মচারীকে অবসরজনিত কারণে বিদায়ী সম্বর্ধনা প্রদান করা হয়। এ সময় বিদায়ী সহকর্মীদের সঙ্গে কাটানো দীর্ঘ সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই আবেগে আল্পুত হয়ে পড়েন। অবশেষে সহকর্মীদের চোখের জল আর পরবর্তী জীবনে দীর্ঘায়ু ও সুস্থ্যতার বার্তা নিয়ে বিদায় গ্রহণ করেন স্টেশনের সাতজন কর্মকর্তা-কর্মচারীগন। আলোচনা শেষে বিদায়ী সাত কর্মচারীদের ফুলের তোড়া, ক্রেস ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।