NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ২৬, ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দূরত্বের ভার বহন করতো যে চিঠি আকবর হায়দার কিরণের দ্য স্মেল অব লেটার্স কবিতার ইতিবাচক পাঠ সানিসাইডের কবিতার মঞ্চে কবিতায়, কথায় ও শিকড়ের স্মৃতিতে মনিজা রহমান বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন
Logo
logo

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে একটি বিরল প্রজাতির নীলগাইয়ের সন্ধান


Abdur Razzak প্রকাশিত:  ২৬ জুলাই, ২০২৬, ০৭:০৬ এএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে একটি বিরল প্রজাতির নীলগাইয়ের সন্ধান

এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :

অক্টোবর ২৬, ২০২২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে একটি বিরল প্রজাতির নীলগাই আটক করেছে স্থানীয়রা। পরে প্রশাসন ঐ নীলগাই টি উদ্ধার করে।

বুধবার(২৬ অক্টোবর) দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ বারিকবাজার এলাকা থেকে আটক করা হয় পশুটি। এসময় নীলগাই টি দেখতে ও ধরতে উৎসুক জনতার ভীড় লক্ষ্য করা গেছে। দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাইনুল ইসলাম জানান, সীমান্তবর্তী বিলভাতিয়া মাঠে প্রথমে নীলগাইটি দেখার পর স্থানীয়রা ধরার চেষ্টা করে।এসময় পশুটি ক্ষিপ্ত হয়ে দৌড়াতে লাগলে মির্জাপুর, দৌলতবাড়ি ও কামালপুর সহ কয়েকটি এলাকার প্রায় ৫ কিলোমিটার দৌড়ানোর পর স্থানীয়রা আটক করতে সক্ষম হয়।এলাকায় কোন ক্ষয়ক্ষতি না হলেও পশুটি ধরার চেষ্টাকালে ২ জন সামান্য আহত হয়।

খবর পেয়ে সোনামসজিদ সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যদের একটি দল ঘটনাস্থলে যায় এবং উপজেলা প্রশাসনকে বিষয়টি জানানো হয়। ধারনা করা হচ্ছে আটককৃত পশুটি ভারত থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসেছে। এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত জানান, একটি নীলগাই স্থানীয়রা আটক করেছে বলে শোনা গেছে।প্রশাসনের পক্ষ থেকে নীলগাইটি উদ্ধার করে যথাযথব্যবস্থা নেয়া হবে। বিকেল ৪ টা পর্যন্ত বিজিবির পাহারা নীলগাইটি বারিকবাজারের একটি আমবাগানে বাঁধা অবস্থায় ছিল।

স্থানীয়দের দাবী তাদের আটক করা পশুটি বনবিভাগের কাছে হস্তান্তর করে পশুটির স্বাভাবিক জীবন ফিরে পাক।