NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ৩১, ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
চীন-ভারত নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের ইঙ্গিত নেই Dr. Mostofa Sarwar Clinches BILS Literary Award 2026 at International Rockland Retreat in New York প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর 'আমার ভেতরে বিচিত্রা এখনও প্রতি সপ্তাহেই প্রকাশিত হয় ' ‘আজ শুধু প্রেমের কথা হবে: তপুর গান’ – নিউইয়র্কে এক মনোমুগ্ধকর সন্ধ্যা সাবেক সেনাপ্রধানদের ছবির মাঝে বাবার ছবি দেখে থমকে দাঁড়ালেন প্রধানমন্ত্রী দূরত্বের ভার বহন করতো যে চিঠি আকবর হায়দার কিরণের দ্য স্মেল অব লেটার্স কবিতার ইতিবাচক পাঠ সানিসাইডের কবিতার মঞ্চে কবিতায়, কথায় ও শিকড়ের স্মৃতিতে মনিজা রহমান বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু
Logo
logo

রাজশাহী ডিআইজি'র  উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ৩১ জুলাই, ২০২৬, ১২:৪০ এএম

রাজশাহী ডিআইজি'র  উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে:

 বৃহস্পতিবার (৩০ জুলাই ) বেলা ১১ টায়  দেশব্যাপী সবুজায়ন বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং বনভূমির পরিমাণ বৃদ্ধির লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণার আলোকে রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি)  মো. আশিক সাঈদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।  এ কর্মসূচির অংশ হিসেবে ডিআইজি  এবং তাঁর সহধর্মিণী মিসেস. শামীম আরা হক, উপদেষ্টা, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রাজশাহী রেঞ্জ, রেঞ্জ ডিআইজির সরকারি বাসভবন ও রেঞ্জ ডিআইজির কার্যালয় প্রাঙ্গণে ৪ (চারটি) গাছের চারা রোপণ করেন।  বৃক্ষরোপণ কর্মসূচিতে ডিআইজি  পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে অধিক হারে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তিনি সকলকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও পরিচর্যায় আন্তরিকভাবে অংশগ্রহণের আহ্বান জানান।  এ সময় অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহী রেঞ্জ, পুলিশ সুপার, রাজশাহী জেলা, পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।