আকবর হায়দার কিরণ প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬, ০২:৪৩ এএম

ম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :
রবিবার (২৬ জুলাই ) সকাল সাড়ে ১১ টায় রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহীতে রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ এর সঙ্গে ব্রিটিশ হাই কমিশনের Mr. Gerard Lyons, Political Section (Foreign Policy, Pol-Mil and Security) সৌজন্য সাক্ষাৎ করেন।
সৌজন্য সাক্ষাৎকালে উভয়ের মধ্যে বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বাংলাদেশ পুলিশের চলমান সংস্কার (Police Reform) কার্যক্রম, সক্ষমতা বৃদ্ধি এবং বাংলাদেশ পুলিশের বিভিন্ন কার্যক্রম ও পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় ব্রিটিশ হাই কমিশনের Security, Defence and International Affairs Analyst Mr. Md Kamruzzaman (Aman) উপস্থিত ছিলেন। এছাড়াও অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।