NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬ | ৬ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

শান্তাহার পুলিশ ফাঁড়ি পরিদর্শন করলেন বগুড়া পুলিশ সুপার: মির্জা সায়েম মাহমুদ


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২১ জুলাই, ২০২৬, ০৭:৫১ এএম

শান্তাহার পুলিশ ফাঁড়ি পরিদর্শন করলেন বগুড়া পুলিশ সুপার: মির্জা সায়েম মাহমুদ

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :

   বগুড়ার আদমদিঘী থানার সান্তাহার পুলিশ ফাঁড়ি পরিদর্শন করলেন বগুড়া পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম।    রবিবার ১৯ শে জুলাই বেলা ১১ টায় বগুড়া জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম, সান্তাহার পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেন।   বগুড়া পুলিশ সুপার আজ সান্তাহার পুলিশ ফাঁড়িতে পৌঁছালে, আদমদীঘি- দুপচাঁচিয়া সার্কেল অফিসার আসিফ হোসেন, আদমদীঘি থানা অফিসার ইনচার্জ  (ওসি ) মো. কামরুজ্জামান মিয়া এবং সান্তাহার পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর ( আইসি ) ফরিদ আহমেদ লাল গোলাপের ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানান এবং   পুলিশের একটি দল জেলা পুলিশ সুপারকে সেলামী প্রদান করেন।   এছাড়া দুপুর ১২ টায় শান্তাহার পুলিশ ফাঁড়ির ব্যারাক, অফিস কক্ষ, রুম পরিদর্শন করেন এবং অফিস পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন এবং সান্তাহার পুলিশ ফাঁড়ির সকল পুলিশ অফিসার এবং সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন এবং তাদের সমস্যার কথা শ্রবণ করেন। এছাড়া পুলিশ সুপার, পুলিশ সদস্যদের প্রতি দিক-নির্দেশনা প্রদান করেন।   এদিন দুপুরে পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, সান্তাহার পুলিশ ফাঁড়ির নিজস্ব নতুন জায়গা হিসেবে সান্তাহার মহিলা কলেজের উত্তর পাশে প্রাথমিকভাবে সরেজমিনে পরিদর্শন করেন।  

এ সময় উপস্থিত ছিলেন, আদমদীঘি- দুপচাঁচিয়া সার্কেল অফিসার মো. আসিফ হোসেন, আদমদীঘি থানা অফিসার ইনচার্জ  (ওসি ) মো. কামরুজ্জামান মিয়া, সান্তাহার পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর  (আই সি ) ফরিদ আহমেদ, সান্তাহারের পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আখতারুজ্জামান মিঠু, শাকিল আহমেদ, এনামুল হক, আব্দুর রাজ্জাক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।