NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৮ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই Uncovering the Cover of Researcher Ahmed H. Khan's Remarkable Book 'Pursuit of Divine Insight' গবেষক আহমেদ এইচ. খানের ব্যতিক্রমী গ্রন্থ ‘পারস্যুট অব ডিভাইন ইনসাইট’র মোড়ক উন্মোচন অবসান হলো বাংলাদেশের পুতুলনাট্য ও টেলিভিশন শিল্পের এক সোনালী অধ্যায়ের আলোর দিশারী- মুস্তাফা মনোয়ার দুটি ইতিহাসের মিলন: ২৫০ বছরের আমেরিকা, বাংলার উত্তরাধিকার এবং ভবিষ্যতের সংলাপ-আকবর হায়দার কিরন আড়াইশো বছরের বৃদ্ধ ঈগল - মোস্তফা সারওয়ার
Logo
logo

ডিআইজি রাজশাহী রেঞ্জ এ যোগদান করেন  মো. আশিক সাঈদ


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ১৩ জুলাই, ২০২৬, ১২:১৪ এএম

ডিআইজি রাজশাহী রেঞ্জ এ যোগদান করেন  মো. আশিক সাঈদ

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে:

 শনিবার (১১ জুলাই ) বেলা ১১ টায় রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে যোগদান করেন  মো. আশিক সাঈদ।    এ সময় তাঁকে আনুষ্ঠানিক ভাবে গার্ড অব অনার প্রদান করা হয়। পরবর্তীতে রেঞ্জ কার্যালয়ের “পদ্মা“ সম্মেলন কক্ষে ডিআইজি এর সাথে  কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি), আরআরএফ, রাজশাহী এবং রাজশাহী রেঞ্জের সকল জেলার পুলিশ সুপারসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।   সভায় ডিআইজি  তাঁর নেতৃত্বে রেঞ্জের আইন-শৃঙ্খলা ও বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রত্যয় ব্যক্ত করে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।   এর পূর্বে সকালে শাহমখদুম বিমানবন্দর, রাজশাহীতে নবাগত ডিআইজি কে ফুলেল শুভেচ্ছাসহ স্বাগত জানান কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি), আরআরএফ, রাজশাহী, অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহী রেঞ্জ বাংলাদেশ পুলিশ, রাজশাহী  এবং পুলিশ সুপার, রাজশাহী সহ রাজশাহী রেঞ্জের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।