NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৮ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই Uncovering the Cover of Researcher Ahmed H. Khan's Remarkable Book 'Pursuit of Divine Insight' গবেষক আহমেদ এইচ. খানের ব্যতিক্রমী গ্রন্থ ‘পারস্যুট অব ডিভাইন ইনসাইট’র মোড়ক উন্মোচন অবসান হলো বাংলাদেশের পুতুলনাট্য ও টেলিভিশন শিল্পের এক সোনালী অধ্যায়ের আলোর দিশারী- মুস্তাফা মনোয়ার দুটি ইতিহাসের মিলন: ২৫০ বছরের আমেরিকা, বাংলার উত্তরাধিকার এবং ভবিষ্যতের সংলাপ-আকবর হায়দার কিরন আড়াইশো বছরের বৃদ্ধ ঈগল - মোস্তফা সারওয়ার
Logo
logo

বিপুল উৎসাহ-উদ্দীপনায় মিরসরাই এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ১২ জুলাই, ২০২৬, ১১:৪৫ পিএম

বিপুল উৎসাহ-উদ্দীপনায় মিরসরাই এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

 নিউইয়র্ক (ইউএনএ): চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলাবাসীদের সামাজিক সংগঠন মিরসরাই এসোসিয়েশন ইউএসএ-এনএ’র বার্ষিক বনভোজন বিপুল উৎসাহ-উদ্দীপনায় অনুষ্ঠিত হয়েছে। চমৎকার আবহাওয়ায় প্রকৃতি ঘেরা নিউইয়র্কের বেথপেজ ষ্টেট পার্কে গত ২০ জুন শনিবার দিনব্যাপী এই বনভোজনের কর্মকান্ড চলে। শিশু-কিশোর থেকে শুরু করে বয়োবৃদ্ধ পর্যন্ত সর্বস্তরের দুই শতাধিক প্রবাসী মিরসরাইবাসীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি তাদের মিলনমেলায় পরিণত হয়। পাশাপাশি অতিথি হিসেবে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তির্গের যোগদান আয়োজকদের উৎসাহিত করে। অনুষ্ঠানের কর্মকান্ডের মধ্যে ছিলো আড্ডা, শুভেচ্ছা বিনিময়, শিশু-কিশোর-কিশোরীদের ১০০ মিটার দৌড় ও বিস্কুট দৌড় প্রতিযোগিতা, বড়দের দৌড়, বল থ্রো আর মহিলাদের সুই-সুতা ও পিলো থ্রো প্রতিযোগিতা, মধ্যাহ্ন ভোজ, র‌্যাফল ড্র আর পুরষ্কার বিতরনী। খবর ইউএনএ’র। এসোসিয়েশনের বনভোজনে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ শেখ ফরহাদ সিপিএ। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি আবু তাহের, বিশিষ্ট ব্যবসায়ী কাজী আশরাফ হোসেন, লুৎফুল করীম ও নিখিল বাবু। দুপুরে আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে এসোসিয়েশনের কর্মকর্তারা রং বে রং এর এক গুচ্ছ বেলুন উড়িয়ে বনভোজন অনুষ্ঠানের উদ্বোধন করেন। এরপর চলতে থাকা আড্ডা আর বিভিন্ন প্রতিযোগিতা। অপরাহ্নে মধ্যাহ্ন ভোজর পর অনুষ্ঠিত হয় মহিলাদের আকর্ষনীয় সুই-সুতা ও পিলো থ্রো প্রতিযোগিতা, র‌্যাফল ড্র আর পুরষ্কার বিতরণী। পিলো থ্রোতে অংশগ্রহণকারী প্রতিযোগিদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরষ্কার  ছাড়াও সবার জন্য ছিলো অংশগ্রহণকারীর পুরষ্কার। খেলাধুলা পরিচালনা করেন সেলিম, নজরুল চৌধুরী ও রেমান। অনুষ্ঠানে বক্তারা মিরসরাই এসোসিয়েশনের এবারের বনভোজন-কে একটি সফল অনুষ্ঠান হিসেবে উল্লেখ করে বলেন যোগ্য নেতৃত্বের কারনেই ভালো বনভোজন উপহার দেয়া সম্ভব হয়েছে এবং আগামী দিনে সংগঠনটি আরো এগিয়ে যাবে। বক্তারা বলেন, এমন আয়োজনে প্রবাসে সকল অঞ্চলের মানুষের সৌহার্দ্য-সম্প্রীতির পাশাপাশি দেশীয় সংস্কৃতির লালন ও বিকাশে গুরুত্ব বহন করে। বিকেলের ঝাল-মুড়ি আর চায়ের আড্ডার সাথে অনুষ্ঠিত সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন নাসরিন খন্দকার। পুরষ্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন হানিফ চৌধুরী ও কাউসার চৌধুরী। এসোসিয়েশনের সভাপতি আবু তাহের মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি আর সংগঠনের কর্মকর্তারা বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। র‌্যাফল ড্র’র আকর্ষণীয় ১০টি পুরষ্কারের মধ্যে প্রথম পুরষ্কার নিউইয়র্ক-ঢাকা-নিউইয়র্ক বিমানের টিকিট জিতে নেন মোহাম্মদ নূরুদ্দীন (সৌজন্যে: মোহাম্মদ শেখ ফরহাদ সিপিএ), দ্বিতীয় পুরষ্কার ৬৫ ইঞ্চি টিভি জিতে নেন ফখরুদ্দীন ভূইয়া। মিরসরাই এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠান আয়োজিনে বিশেষ সহযোগিতায় ছিলেন মোহাম্মদ শেখ ফরহাদ সিপিএ, মূলধারার রাজনীতিক এটর্নী মঈন চৌধুরী, আরমান চৌধুরী সিপিএ, ডা. এনামুল হক সবুর, ডা. হাসনাত, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হামিদ, আবু তাহের ভূইয়া প্রমুখ সহ টিডিএস ইন্স্যুরেন্স। এবারের বনভোজন সফর করতে গঠিত কমিটির কর্মকর্তারা ছিলেন আহŸায়ক মেজবা উদ্দিন, যুগ্ম আহŸায়ক সুলতানা আক্তার লাকি, সদস্য সচিব মাঈন উদ্দিন খন্দকার, যুগ্ম সদস্য সচিব জি এম মোর্শেদ, সহযোগি সদস্য ছিলেন ফখরুদ্দীন ভূইয়া, সাজেদা বেগম সাজু, পূরবী জান্নান, নজরুর ইসলাম, হায়দার টিপু, নুরুছাপা পূর্নিমা, দিদারুল আলম, মোহাম্মদ আলী শাওন, হামিদা প্রীথা, নুর নবী চৌধুরী, উৎপল শর্মা, পল্লব রায় ও সামিউল ইসলাম। সার্বিক তত্ত¡াবধানে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সেলিম ও কাউসার চৌধুরী।