NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই Uncovering the Cover of Researcher Ahmed H. Khan's Remarkable Book 'Pursuit of Divine Insight' গবেষক আহমেদ এইচ. খানের ব্যতিক্রমী গ্রন্থ ‘পারস্যুট অব ডিভাইন ইনসাইট’র মোড়ক উন্মোচন অবসান হলো বাংলাদেশের পুতুলনাট্য ও টেলিভিশন শিল্পের এক সোনালী অধ্যায়ের আলোর দিশারী- মুস্তাফা মনোয়ার দুটি ইতিহাসের মিলন: ২৫০ বছরের আমেরিকা, বাংলার উত্তরাধিকার এবং ভবিষ্যতের সংলাপ-আকবর হায়দার কিরন আড়াইশো বছরের বৃদ্ধ ঈগল - মোস্তফা সারওয়ার অস্ট্রেলিয়াকে হালকাভাবে নিচ্ছে না যুক্তরাষ্ট্র
Logo
logo

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ০৯ জুলাই, ২০২৬, ০১:১২ এএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :  

আনন্দ-উচ্ছ্বাস আর বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে দেশের অন্যতম শীর্ষ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। সোমবার দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে দিবসটি পালন করা হয়।  (৬ জুলাই ) সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে প্রশাসনিক ভবনের সামনে পায়রা ও বেলুন উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ফরিদুল ইসলাম এবং ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর মূল আনুষ্ঠানিকতার সূচনা করেন।  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. শাহজাহানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।   এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, আবাসিক হলের প্রাধ্যক্ষ, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা এই আনন্দঘন আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।  উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে উপাচার্য ও আমন্ত্রিত অতিথিদের নেতৃত্বে হাজারো শিক্ষার্থীর অংশগ্রহণে ক্যাম্পাস জুড়ে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিনেট ভবনের সামনে এসে শেষ হয়।  পরে বৃক্ষরোপণ শেষে সিনেট ভবনে দিবসটি উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ফরিদুল ইসলাম বলেন, "গৌরবের ৭৩ বছর পেরিয়ে বিশ্ববিদ্যালয়ের এই অগ্রযাত্রা আগামীতেও অব্যাহত থাকবে। দেশের উচ্চশিক্ষা ও গবেষণায় এই বিশ্ববিদ্যালয় তার অনন্য অবদান ভবিষ্যতেও ধরে রাখবে।"  প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনকে ঘিরে পুরো ক্যাম্পাস জুড়ে শিক্ষক, শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীদের মাঝে এক উৎসবের আমেজ বিরাজ করে।