NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুলাই ৬, ২০২৬ | ২১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই Uncovering the Cover of Researcher Ahmed H. Khan's Remarkable Book 'Pursuit of Divine Insight' গবেষক আহমেদ এইচ. খানের ব্যতিক্রমী গ্রন্থ ‘পারস্যুট অব ডিভাইন ইনসাইট’র মোড়ক উন্মোচন অবসান হলো বাংলাদেশের পুতুলনাট্য ও টেলিভিশন শিল্পের এক সোনালী অধ্যায়ের আলোর দিশারী- মুস্তাফা মনোয়ার দুটি ইতিহাসের মিলন: ২৫০ বছরের আমেরিকা, বাংলার উত্তরাধিকার এবং ভবিষ্যতের সংলাপ-আকবর হায়দার কিরন আড়াইশো বছরের বৃদ্ধ ঈগল - মোস্তফা সারওয়ার অস্ট্রেলিয়াকে হালকাভাবে নিচ্ছে না যুক্তরাষ্ট্র ৫৩ বছর পর আবার গৌরবের প্রত্যাবর্তন: নিউ ইয়র্ক নিক্সকে ঘিরে এক শহরের স্বপ্ন, এক জাতির উচ্ছ্বাস - আকবর হায়দার কিরন রোকেয়া হায়দার: যে কণ্ঠস্বর পেরিয়েছে মহাসাগর - আকবর হায়দার কিরন রবিন খুদা: ঢাকা থেকে বিশ্ব প্রযুক্তির শীর্ষে এক বাংলাদেশির বিস্ময়কর যাত্রা -আকবর হায়দার কিরন
Logo
logo

বদলগাছি উপজেলা মাদক মুক্ত গড়ার  লক্ষ্যে  মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ০৫ জুলাই, ২০২৬, ১১:২৯ পিএম

বদলগাছি উপজেলা মাদক মুক্ত গড়ার  লক্ষ্যে  মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে: 

শনিবার (৪ জুলাই ২০২৬ ) নওগাঁর, বদলগাছী থানা মাদকমুক্ত গড়ার লক্ষ্যে বদলগাছী থানার উদ্যোগে এক মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। সভায় জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসন,জেলা প্রশাসন, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।  সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. ফজলে হুদা, সংসদ সদস্য, ৪৮ নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী)। তিনি তাঁর বক্তব্যে বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এর ভয়াবহতা থেকে তরুণ সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসন এবং সর্বস্তরের জনগণকে একযোগে কাজ করতে হবে। তিনি মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।  এ অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন,  মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি, রেঞ্জ ডিআইজি রাজশাহী।  এ ছাড়াও উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলাম ও ইতিহাসের অধ্যাপক ড. হারুনুর রশিদ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মো. আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী অফিসার এবং থানার অফিসার ইনচার্জ (ওসি ) সহ গণমাধ্যম কর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ গণ।  রাজশাহী ডিআইজি বলেন, "সমাজকে মাদকমুক্ত করতে কমিউনিটি পুলিশিংয়ের কোনো বিকল্প নেই। জনগণের সক্রিয় অংশগ্রহণ, তথ্য প্রদান এবং পুলিশ-জনতার পারস্পরিক আস্থা ও সহযোগিতার মাধ্যমেই মাদক, সন্ত্রাস ও অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর সাফল্য অর্জন করা সম্ভব।" তিনি প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান।  এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ তারিকুল ইসলাম, পুলিশ সুপার, নওগাঁ।   তিনি বলেন, জেলা পুলিশ নওগাঁ মাদক নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম আরও জোরদার করা হবে। তিনি উল্লেখ করেন, কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও শক্তিশালী করে জনগণের সম্পৃক্ততা বাড়ানো গেলে মাদক প্রতিরোধে একটি কার্যকর সামাজিক প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। এজন্য তিনি সকলের সহযোগিতা ও আন্তরিক অংশগ্রহণ কামনা করেন।  সভায় মাদকের কুফল, যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি, অপরাধ প্রতিরোধে জনগণের ভূমিকা এবং পুলিশ-জনতার পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।   উপস্থিত সকলেই একটি মাদকমুক্ত, নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত বদলগাছী গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।