NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুলাই ৬, ২০২৬ | ২১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই Uncovering the Cover of Researcher Ahmed H. Khan's Remarkable Book 'Pursuit of Divine Insight' গবেষক আহমেদ এইচ. খানের ব্যতিক্রমী গ্রন্থ ‘পারস্যুট অব ডিভাইন ইনসাইট’র মোড়ক উন্মোচন অবসান হলো বাংলাদেশের পুতুলনাট্য ও টেলিভিশন শিল্পের এক সোনালী অধ্যায়ের আলোর দিশারী- মুস্তাফা মনোয়ার দুটি ইতিহাসের মিলন: ২৫০ বছরের আমেরিকা, বাংলার উত্তরাধিকার এবং ভবিষ্যতের সংলাপ-আকবর হায়দার কিরন আড়াইশো বছরের বৃদ্ধ ঈগল - মোস্তফা সারওয়ার অস্ট্রেলিয়াকে হালকাভাবে নিচ্ছে না যুক্তরাষ্ট্র ৫৩ বছর পর আবার গৌরবের প্রত্যাবর্তন: নিউ ইয়র্ক নিক্সকে ঘিরে এক শহরের স্বপ্ন, এক জাতির উচ্ছ্বাস - আকবর হায়দার কিরন রোকেয়া হায়দার: যে কণ্ঠস্বর পেরিয়েছে মহাসাগর - আকবর হায়দার কিরন রবিন খুদা: ঢাকা থেকে বিশ্ব প্রযুক্তির শীর্ষে এক বাংলাদেশির বিস্ময়কর যাত্রা -আকবর হায়দার কিরন
Logo
logo

লাবণ্যের ঐ রেখা ছুঁয়ে ছুঁয়ে যায় - মোস্তফা সারওয়ার


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ০৬ জুলাই, ২০২৬, ১২:৪৯ এএম

লাবণ্যের ঐ রেখা ছুঁয়ে ছুঁয়ে যায় - মোস্তফা সারওয়ার

লাবণ্যের ঐ রেখা ছুঁয়ে ছুঁয়ে যায়

 

মোস্তফা সারওয়ার

 

লাবণ্যের ঐ রেখা ছুঁয়ে ছুঁয়ে যায়,

ভালোবাসা বুকে আমার গোপনে হারায়।

চাঁদের পাত্রে জল ওঠে যে নেচে,

তোমার হাঁটার শব্দে রাত্রি আরও বাঁচে।

লাবণ্যের ঐ রেখা ছুঁয়ে ছুঁয়ে যায়,

ছুঁয়ে ছুঁয়ে যায়...

 

কোন্ দূরের মেঘে রঙ লাগে কেন?

তোমার মুখের কাছে মন ফেরে যেন।

পলাশের মতো আগুন জ্বলে মনে,

তোমার নীরবতা ছড়ায় মাধবীলতার সনে।

 

দু’ চোখে তোমার অচেনা এক নদী,

ভেসে চলে যায় অলখ ছন্দে যদি।

আমি নাম লিখি ঐ হাওয়ার পাতায়,

তুমি এসে মুছে দাও আলোর মায়ায়।

লাবণ্যের ঐ রেখা ছুঁয়ে ছুঁয়ে যায়,

ছুঁয়ে ছুঁয়ে যায়...

 

সুরের গভীরে ওগো তুমি মিশে থাকো,

আধেক বলা কথাও পূর্ণ করে রাখো।

উছলে ওঠা প্রাণ তাই হাসে গানে,

হারিয়ে যেতে চায় তোমার অভিমানী টানে।

দূরত্বের দেয়াল ভাঙি ধীরে ধীরে,

তোমার স্নিগ্ধতা জাগে মনন জুড়ে।

আমি তো সাগর, তুমি মোহনা ধারা,

তোমার স্পর্শ ছাড়া আমি যে দিশাহারা।

 

শেষের সুরে এসে থেমে যায় ব্যথা,

তোমার হৃদয়ে লেখা আমারই ব্যাকুলতা।

লাবণ্যের ঐ রেখা ছুঁয়ে ছুঁয়ে যায়,

এই ভাঙা হৃদয়ে শুধু তুমিই রয়ে যায়...