NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ৪, ২০২৬ | ১৯ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই Uncovering the Cover of Researcher Ahmed H. Khan's Remarkable Book 'Pursuit of Divine Insight' গবেষক আহমেদ এইচ. খানের ব্যতিক্রমী গ্রন্থ ‘পারস্যুট অব ডিভাইন ইনসাইট’র মোড়ক উন্মোচন অবসান হলো বাংলাদেশের পুতুলনাট্য ও টেলিভিশন শিল্পের এক সোনালী অধ্যায়ের আলোর দিশারী- মুস্তাফা মনোয়ার দুটি ইতিহাসের মিলন: ২৫০ বছরের আমেরিকা, বাংলার উত্তরাধিকার এবং ভবিষ্যতের সংলাপ-আকবর হায়দার কিরন আড়াইশো বছরের বৃদ্ধ ঈগল - মোস্তফা সারওয়ার অস্ট্রেলিয়াকে হালকাভাবে নিচ্ছে না যুক্তরাষ্ট্র ৫৩ বছর পর আবার গৌরবের প্রত্যাবর্তন: নিউ ইয়র্ক নিক্সকে ঘিরে এক শহরের স্বপ্ন, এক জাতির উচ্ছ্বাস - আকবর হায়দার কিরন রোকেয়া হায়দার: যে কণ্ঠস্বর পেরিয়েছে মহাসাগর - আকবর হায়দার কিরন রবিন খুদা: ঢাকা থেকে বিশ্ব প্রযুক্তির শীর্ষে এক বাংলাদেশির বিস্ময়কর যাত্রা -আকবর হায়দার কিরন
Logo
logo

বর্ণাঢ্য আয়োজনে জ্যামাইকায় ‘আশা রেস্টুরেন্ট  অ্যান্ড পার্টি হলের উদ্বোধন


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ০৪ জুলাই, ২০২৬, ১২:৩৪ এএম

বর্ণাঢ্য আয়োজনে জ্যামাইকায় ‘আশা রেস্টুরেন্ট  অ্যান্ড পার্টি হলের উদ্বোধন

 নিউইয়র্ক (ইউএনএ): বাংলাদেশী অধ্যুষিত নিউইয়র্কের জ্যামাইকায় বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো ‘আশা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হল’। আশা গ্রæপের অন্যতম প্রতিষ্ঠান হিসেবে যাত্র শুরু করলো নতুন প্রতিষ্ঠানটি। এ উপলক্ষ্যে গত ২৬ জুন ১৭৬-২২ জ্যামাইকা এভিনিউ, নিউইয়র্ক ১১৪৩২ ঠিকানায় এর ‘গ্র্যান্ড ওপেনিং’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় চিত্র নায়ক অমিত হাসন ও সঙ্গীত শিল্পী রিজিয়া পারভীন সহ অতিথিদের সাথে নিয়ে ‘লাল- সবুজ’ এর এক গুচ্ছ বেলুন উড়িয়ে আর ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন আশা গ্রুপের চেয়ারম্যান আকাশ রহমান ও ভাইস চেয়ারম্যান এশা রহমান। এছাড়াও আশা গ্রুপ ও নতুন ব্যবসা প্রতিষ্ঠানটির সাফল্য কামনায় বিশেষ দোয়া মুনাজাত করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া মুনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে সুস্বাদু খাবার পরিবেশিত হয়। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিগণ নতুন এই রেস্টুরেন্ট ও পার্টি হলের আধুনিক পরিবেশ, মানসম্মত সেবা এবং বৈচিত্র্যময় খাবারের প্রশংসা করেন। অনুষ্ঠানে আগত একাধিক শুভাকাঙ্খী আকাশ রহমান ও এশা রহমান-কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে আকাশ রহমান তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, প্রবাসে বাঙালীদের কর্মস্থানই আশাজ্ঞ্রুপের মূল লক্ষ। এজন্যই একে একে আশা গ্রুপ বড় করা হচ্ছে। তিনি বলেন, আশা রেষ্টুরেন্টে সবসময় ভালো খাবার পরিবেশন  করা হবে। কোন বাসী খাবার পরিবেশিত হবে না। আশা রেষ্টুরেন্টের সকল ক্রেতাই আমাদের অতিথি হিসেবে গণ্য হবেন। রেষ্টুরেন্টটির উদ্বোধন ঘোষণা করে এশা রহমান তার সংক্ষিপ্ত বক্তব্যে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, আমাদের ক্রেতারা তৃপ্তি নিয়ে খেতে পারলেই আশা রেষ্টুরেন্ট প্রতিষ্ঠা স্বার্থক হবে। তিনি বলেন, অনেক পরিশ্রম করে আমরা আশা গ্রæপ প্রতিষ্ঠা করেছি। সবাইকে নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। আশা রেষ্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে শুভেচ্ছা জানান, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান ও সঙ্গীত শিল্পী রিজিয়া পারভিন সহ মর্টগেজ ব্যাংকার জান ফাহিম, আবৃত্তি শিল্পী আহসান হাবীব, জেএমসি’র সেক্রেটারী ও জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, রিয়েল এস্টেট ব্যবসায়ী রিনা সাহা, অভিনেতা তরিকুল ইসলাম মিঠু, ইউএস- বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইউএসবিসিসিআই) সভাপতি লিটন আহমেদ, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট আশরাফুজ্জামান, উৎপল দত্ত, নূরজাহান ভূইয়া রিতু প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চলানা করেন আশা গ্রæপের অপর প্রতিষ্ঠান সাপ্তাহিক সাদাকালো’র নির্বাহী সম্পাদক মোহাম্মদ কাশেম। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, রেস্টুরেন্টের নিচতলায় রয়েছে আধুনিক ও সুপরিসর একটি দৃষ্টিনন্দন পার্টি হল। যেখানে বিয়ে, জন্মদিন কিংবা করপোরেট গেট-টুগেদারের মতো সামাজিক অনুষ্ঠানের সব ধরনের রাজকীয় আয়োজন করা সম্ভব। ‘আশা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হল’ হবে প্রবাসীদের জন্য একটি নির্ভরযোগ্য মিলনকেন্দ্র। যেখানে পারিবারিক অনুষ্ঠান, কর্পোরেট ইভেন্ট ও বিভিন্ন সামাজিক আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করা যাবে।

কয়েকদিন আগেই রেষ্টুরেন্ট চালু হলেও আনুষ্ঠানিক উদ্বোধনের দিন অতিথিদের জন্য ছিলো স্পেশাল চিকেন বিরিয়ানি। এছাড়াও ছিলো বিফ বিরিয়ানি, হাঁসের মাংস, চালের রুটি, স্পেশাল সবজি, ফিশসহ নানা পদের মজাদার খাবার। কর্তৃপক্ষ আরো জানায়, ক্রেতাদের রসনাতৃপ্তিতে প্রতিদিনই থাকবে লাইভ ফুড কাউন্টার ও নানা স্বাদের স্পেশাল সিগনেচার আইটেম। উদ্যোক্তারা আরও জানান, উন্নত সেবা ও মান বজায় রেখে গ্রাহকদের সন্তুষ্টি অর্থাৎ ‘কোয়ানটিটি নয়, কোয়ালিটি’-ই তাদের মূল লক্ষ্য। আগ্রহী গ্রাহকরা বুকিং বা যেকোনো তথ্যের জন্য ৬৪৬-৭৪৪-৫৯৩৪ নম্বরে যোগাযোগ করতে পারবেন।