NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ৪, ২০২৬ | ১৯ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই Uncovering the Cover of Researcher Ahmed H. Khan's Remarkable Book 'Pursuit of Divine Insight' গবেষক আহমেদ এইচ. খানের ব্যতিক্রমী গ্রন্থ ‘পারস্যুট অব ডিভাইন ইনসাইট’র মোড়ক উন্মোচন অবসান হলো বাংলাদেশের পুতুলনাট্য ও টেলিভিশন শিল্পের এক সোনালী অধ্যায়ের আলোর দিশারী- মুস্তাফা মনোয়ার দুটি ইতিহাসের মিলন: ২৫০ বছরের আমেরিকা, বাংলার উত্তরাধিকার এবং ভবিষ্যতের সংলাপ-আকবর হায়দার কিরন আড়াইশো বছরের বৃদ্ধ ঈগল - মোস্তফা সারওয়ার অস্ট্রেলিয়াকে হালকাভাবে নিচ্ছে না যুক্তরাষ্ট্র ৫৩ বছর পর আবার গৌরবের প্রত্যাবর্তন: নিউ ইয়র্ক নিক্সকে ঘিরে এক শহরের স্বপ্ন, এক জাতির উচ্ছ্বাস - আকবর হায়দার কিরন রোকেয়া হায়দার: যে কণ্ঠস্বর পেরিয়েছে মহাসাগর - আকবর হায়দার কিরন রবিন খুদা: ঢাকা থেকে বিশ্ব প্রযুক্তির শীর্ষে এক বাংলাদেশির বিস্ময়কর যাত্রা -আকবর হায়দার কিরন
Logo
logo
শেষ মুহূর্তের ভুয়া অফসাইড নাটক

মদরিচদের বিদায় করে শেষ ষোলোয় রোনালদোরা!


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ০৩ জুলাই, ২০২৬, ১১:৪০ পিএম

মদরিচদের বিদায় করে শেষ ষোলোয় রোনালদোরা!

 পর্তুগাল ২-১ ক্রোয়েশিয়া   ম্যাচের শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত টরন্টোর বিএমও ফিল্ডে যা হলো, তাকে অনায়াসেই 'বিশুদ্ধ নাটক' বলা চলে। গনচালো রামোসের ইনজুরি টাইমের (৯০+৪ মিনিট) গোলে পর্তুগাল যখন ২-১ ব্যবধানে এগিয়ে গিয়ে জয়ের সুবাস পাচ্ছিল, ঠিক তখনই ম্যাচের ভাগ্য আরও একবার পেন্ডুলামের মতো দুলতে শুরু করে।  আরও পড়ুন: অস্ট্রিয়ার জালে ৩ গোল দিয়ে শেষ ষোলোয় স্পেন ১১৩ মিনিটে (৯০+১৩) ক্রোয়াটদের একটি আক্রমণ থেকে বল গোলমুখে জটলার সৃষ্টি করে। শেষ পর্যন্ত ইয়োস্কো ভার্দিওল বল জালে জড়িয়ে দেন।

ক্রোয়েশিয়া উল্লাসে মাতলেও মাঠের উত্তেজনা নাটকীয় রূপ নেয় ভিএআর চেকে। রিপ্লেতে দেখা যায়, বল ক্রস করার সময় পাসালিচ অফসাইডে না থাকলেও, বলটি ইগর মাতানোভিচের চুলে সামান্য স্পর্শ করে পাসালিচের কাছে যায়। 'সাউন্ডস্ক্যান' প্রযুক্তির সাহায্যে মাতানোভিচের সেই ছোঁয়া নিশ্চিত হতেই রেফারি অফসাইডের বাঁশি বাজান এবং ক্রোয়েশিয়ার সমতাসূচক গোলটি বাতিল হয়ে যায়।   গোল বাতিলের পর ম্যাচ আরও ১০ মিনিটের বেশি গড়ায়। শেষদিকে ৪১ বছর বয়সী লুকা মদরিচ ক্লান্তি উপেক্ষা করে সর্বোচ্চ চেষ্টা করলেও ক্রোয়াটরা আর কোনো সুযোগ তৈরি করতে পারেনি। শেষ পর্যন্ত ২-১ গোলে জয় ছিনিয়ে নিয়ে মাঠ ছাড়ে ক্রিস্টিয়ানো রোনালদোরা।   শেষ ষোলোতে পর্তুগালের প্রতিপক্ষ স্পেন। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৬ই জুলাই।