NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ৪, ২০২৬ | ১৯ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই Uncovering the Cover of Researcher Ahmed H. Khan's Remarkable Book 'Pursuit of Divine Insight' গবেষক আহমেদ এইচ. খানের ব্যতিক্রমী গ্রন্থ ‘পারস্যুট অব ডিভাইন ইনসাইট’র মোড়ক উন্মোচন অবসান হলো বাংলাদেশের পুতুলনাট্য ও টেলিভিশন শিল্পের এক সোনালী অধ্যায়ের আলোর দিশারী- মুস্তাফা মনোয়ার দুটি ইতিহাসের মিলন: ২৫০ বছরের আমেরিকা, বাংলার উত্তরাধিকার এবং ভবিষ্যতের সংলাপ-আকবর হায়দার কিরন আড়াইশো বছরের বৃদ্ধ ঈগল - মোস্তফা সারওয়ার অস্ট্রেলিয়াকে হালকাভাবে নিচ্ছে না যুক্তরাষ্ট্র ৫৩ বছর পর আবার গৌরবের প্রত্যাবর্তন: নিউ ইয়র্ক নিক্সকে ঘিরে এক শহরের স্বপ্ন, এক জাতির উচ্ছ্বাস - আকবর হায়দার কিরন রোকেয়া হায়দার: যে কণ্ঠস্বর পেরিয়েছে মহাসাগর - আকবর হায়দার কিরন রবিন খুদা: ঢাকা থেকে বিশ্ব প্রযুক্তির শীর্ষে এক বাংলাদেশির বিস্ময়কর যাত্রা -আকবর হায়দার কিরন
Logo
logo
সশরীরে সেবায় মানি অর্ডার-চেক বাতিল, ডাকযোগে আবেদনে থাকছে পুরনো বিধান

নিউ ইয়র্ক কনস্যুলেটে অক্টোবর থেকে শুধু কার্ডে ফি পরিশোধ


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ০৩ জুলাই, ২০২৬, ১১:৩৯ পিএম

নিউ ইয়র্ক কনস্যুলেটে অক্টোবর থেকে শুধু কার্ডে ফি পরিশোধ

 নিউ ইয়র্ক:  বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউ ইয়র্ক কনস্যুলার সেবাকে আরও স্বচ্ছ, নিরাপদ ও জবাবদিহিমূলক করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে কনস্যুলেটে স্বশরীরে উপস্থিত হয়ে সেবা নিতে সব ধরনের কনস্যুলার ফি কেবল ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমেই পরিশোধ করতে হবে।  কনস্যুলেট সূত্রে জানা যায়, এ সিদ্ধান্তের ফলে ওই তারিখ থেকে স্বশরীরে সেবা গ্রহণের ক্ষেত্রে মানি অর্ডার বা ব্যাংক সার্টিফাইড চেক আর গ্রহণ করা হবে না। তবে ডাকযোগে প্রেরিত আবেদনের জন্য এ নীতি প্রযোজ্য হবে না। ডাকযোগে আবেদনকারীরা বিদ্যমান নিয়ম অনুযায়ী আগের মতো মানি অর্ডার বা ব্যাংক সার্টিফাইড চেকের মাধ্যমেই ফি জমা দিতে পারবেন।  কনস্যুলেট কর্তৃপক্ষ আরও জানিয়েছে, সেবাগ্রহীতাদের কনস্যুলেটে আসার সময় বৈধ ও সক্রিয় ডেবিট বা ক্রেডিট কার্ড সঙ্গে রাখার জন্য অনুরোধ করা হচ্ছে। নগদ অর্থ বা অন্য কোনো বিকল্প পদ্ধতিতে ফি গ্রহণ করা হবে না।  এ বিষয়ে কনস্যুলেটের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, "আমাদের লক্ষ্য প্রবাসী বাংলাদেশিদের দ্রুত, নিরাপদ ও সময়োপযোগী সেবা দেওয়া। ডিজিটাল পেমেন্ট পদ্ধতি চালু হলে লেনদেন স্বচ্ছ হবে, দুর্নীতির সুযোগ কমবে এবং সেবাগ্রহীতাদের সময়ও বাঁচবে।"  তিনি আরও জানান, ডাকযোগে আবেদনকারীদের জন্য পুরনো নিয়ম রাখার কারণ হলো—তারা অনেক সময় ব্যাংকিং সুবিধা থেকে দূরে থাকতে পারেন, তাই তাদের জন্য বিকল্প পথ খোলা রাখা হয়েছে।

 কনস্যুলেট জেনারেল মোজাম্মেল হক  প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে এক বিবৃতিতে বলেছেন, "আমরা সর্বোচ্চ মানসম্পন্ন কনস্যুলার সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। এই সিদ্ধান্তের সফল বাস্তবায়নে সম্মানিত প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।"  উল্লেখ্য, বর্তমানে নিউ ইয়র্ক কনস্যুলেটে পাসপোর্ট রিনিউ, ভিসা, এনওসি, পাওয়ার অফ অ্যাটর্নি, নাগরিকত্ব সংক্রান্ত সেবাসহ নানা কনস্যুলার সেবা প্রদান করা হয়। প্রতিদিন শত শত প্রবাসী বাংলাদেশি এসব সেবা নিতে কনস্যুলেটে আসেন। নতুন এই সিদ্ধান্ত কার্যকর হলে লেনদেন ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে।  আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে এই নিয়ম কার্যকর হবে বলে কনস্যুলেটের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।