NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২৭, ২০২৬ | ১২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
অস্ট্রেলিয়াকে হালকাভাবে নিচ্ছে না যুক্তরাষ্ট্র ৫৩ বছর পর আবার গৌরবের প্রত্যাবর্তন: নিউ ইয়র্ক নিক্সকে ঘিরে এক শহরের স্বপ্ন, এক জাতির উচ্ছ্বাস - আকবর হায়দার কিরন রোকেয়া হায়দার: যে কণ্ঠস্বর পেরিয়েছে মহাসাগর - আকবর হায়দার কিরন রবিন খুদা: ঢাকা থেকে বিশ্ব প্রযুক্তির শীর্ষে এক বাংলাদেশির বিস্ময়কর যাত্রা -আকবর হায়দার কিরন কুলাউড়ার সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা
Logo
logo
বগুড়াকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী জেলা দল

রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৭ জুন, ২০২৬, ১২:৪১ এএম

রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :

  অত্যন্ত উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হলো "রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬"। চূড়ান্ত পর্বের শ্বাসরুদ্ধকর ম্যাচে বগুড়া জেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রাজশাহী জেলা দল।   বৃহস্পতিবার (২৫ জুন, ২০২৬ ) রাজশাহী পুলিশ লাইন্স মাঠে এই টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ, রাজশাহীর সার্বিক আয়োজনে এই টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হয়েছে।  এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি  মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি এবং সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহীর পুলিশ সুপার  মোহাম্মদ নাঈমুল হাছান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বিজয়ী ও রানাস আপ উভয় দলকে অভিনন্দন জানিয়ে বলেন, কাবাডি আমাদের জাতীয় খেলা। এই ঐতিহ্যের ধারাকে টিকিয়ে রাখতে এবং পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক দক্ষতা বৃদ্ধিতে এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।  এ অনুষ্ঠানে রাজশাহী জেলা পুলিশ ও রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী  দর্শক এবং সাংবাদিক গণ উপস্থিত ছিলেন