NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন কানাডার রাজনীতিতে ডলি বেগমের চমক 'মারকুইস হু’স হু' ফাইন্যান্স খাতে দক্ষতার জন্য বাংলাদেশী আমেরিকান মলি রহমানকে সম্মানিত করেছে সিএনএনের প্রতিবেদন ‘গেম অব চিকেন’: সংঘাতের বিপজ্জনক মোড়ে যুক্তরাষ্ট্র ও ইরান, অস্থির বিশ্ব অর্থনীতি
Logo
logo

ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগের সাধারন সম্পাদক পদে জি আই রাসেল পূর্ণবহাল


খবর   প্রকাশিত:  ২৪ এপ্রিল, ২০২৬, ০৯:১৬ পিএম

ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগের সাধারন সম্পাদক পদে জি আই রাসেল পূর্ণবহাল

 

ওয়াশিংটন ডিসি: ২০১৪ সালে ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসে সংগঠিত এক অপ্রীতিকর ঘটনায় ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগের সাধারন সম্পাদক পদ থেকে জি আই রাসেলকে এক বছরের জন্য অব্যহতি প্রদান করা হয়। কিন্তু এক বছর পার হবার পরও তার সাময়িক অব্যহতি প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ কোন বিবৃতি প্রদান করেনি।

 

দীর্ঘ প্রায় আট বছর প্রতীক্ষার পর জি আই রাসেল বিষয়টি আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের নজরে আনলে বিষয়টি বিবেচনায় নেয় আওয়ামী লীগের হাইকমান্ড ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। অবশেষে ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জি আই রাসেলকে পুনরায় ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগের সাধারন সম্পাদক পদে পুর্ণবহাল করা হয় যা ১৭ এপ্রিল সোমবার থেকে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে। দলের প্রতি নিষ্ঠা দলের নিয়ম কানুন মেনে চলায় জি আই রাসেলকে তার স্বপদে পুর্ণবহাল করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ওয়াশিংটনে জি আই রাসেল আওয়ামী লীগ প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম। জন্ম থেকেই তিনি আওয়ামী রাজনীতির সাথে জড়ি রয়েছেন। ঢাকা মিরপুর বাংলা কলেজের ছাত্রলীগের তিনি অন্যতম নেতা ছিলেন এবং ওয়াশিংটনে আসার পর তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে একাতœ হয়ে কাজ করেন। 
এছাড়াও জি আই রাসেল ওয়াশিংটনে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছেন। তিনি আমেরিকা বাংলাদেশ ফ্রেন্ডশীপ সোসাইটির সভাপতি। ২০২১ সালে তিনি ওয়াশিংটনে অনুষ্ঠিত ৩৫তম ফোবানা সম্মেলনে কনভেনারের দায়িত্ব পালন করেন যা ফোবানার ইতিহাসে একটি ঐতিহাসিক ঘটনা। এছাড়াও তিনি ২০১১ সালে কনভেনার এবং ২০০৯ সালে সদস্য সচিবের দায়িত্ব পালন করেন। করোনাকালীন সময়ে তিনি ও তার সংগঠন এবিএফএস বৃহত্তর ওয়াশিংটনে ৩/৪ শ পরিবারকে মাসব্যাপী খাদ্য ওষুধ সহ নিত্য প্রয়োজনীয় জিনিষপত্র সরবরাহ করেন। 
 
 
ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগের সাধারন সম্পাদক পদে জি আই রাসেলের পূর্ণবহাল ওয়াশিংটনে আওয়ামী লীগের কার্যক্রম আরো গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।