NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ১০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড
Logo
logo

সাপাহারে জেলা প্রশাসকের মতবিনিময় সভা


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৬, ০৭:৩৪ এএম

সাপাহারে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : 

 নওগাঁর সাপাহারে সীমান্তবর্তী এলাকায় পারস্পরিক সৌহার্দ্য, সামাজিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ, সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (৮ জুন )  বিকেল  ৩টায় সাপাহার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে   অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম।

  তিনি সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন, সীমান্ত অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অপরদিকে মাদকাসক্তির নির্মূলের উপর সুশীল সমাজকে কাজ করার জন্য বিশেষভাবে আহবান জানায়।  উপজেলা নির্বাহী অফিসে রুমানা রিয়াজের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন  ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশিষ কুমার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান টকি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, প্রবীন রাজনীতিবিদ সাবেক অধ্যক্ষ আব্দুন পাতাড়ী ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রমুখ।   এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সাংবাদিক,গ্রাম পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।