NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

চীনা সভ্যতা ও রাষ্ট্রপরিচালনার দর্শন তুলে ধরছে ‘সি চিন পিংয়ের সাংস্কৃতিক সম্বন্ধ’


আন্তর্জাতিক: প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৯:০৮ এএম

চীনা সভ্যতা ও রাষ্ট্রপরিচালনার দর্শন তুলে ধরছে ‘সি চিন পিংয়ের সাংস্কৃতিক সম্বন্ধ’

গত (মঙ্গলবার) চায়না মিডিয়া গ্রুপ এবং লাওস জনগণের বিপ্লবী দলের কেন্দ্রীয় প্রচার বিভাগের উদ্যোগে ভিয়েনতিয়েনে ‘সি চিন পিংয়ের সাংস্কৃতিক সম্বন্ধ’সহ চীনা তথ্যচিত্র লাওসে প্রচার অনুষ্ঠান শুরু হয়েছে। এ অনুষ্ঠান সম্প্রচারে অভিনন্দনবার্তা পাঠিয়েছেন লাওস জনগণের বিপ্লবী দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও দেশের প্রেসিডেন্ট থংলুন সিসৌলিথ।

অভিনন্দনবার্তায় থংলুন জানিয়েছেন, ‘সি চিন পিংয়ের সাংস্কৃতিক সম্বন্ধ’ তথ্যচিত্রে চীনা দার্শনিক চিন্তাধারার বুদ্ধি, সাংস্কৃতিক উত্তরাধিকার সংরক্ষণে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের গুরুত্ব, দেশ প্রশাসনে তাঁর দূরদর্শী চিন্তাভাবনা এবং আন্তরিক ও মজবুত দেশপ্রেমিক আবেগের প্রতিফলন। এটি দীর্ঘকাল ধরে চীনা সভ্যতা ও ইতিহাসের প্রতি তাঁর আন্তরিক ভালোবাসার প্রমাণ। এ তথ্যচিত্র চীনের জাতীয় পুনরুত্থানের মহান স্বপ্নের আরেকটি প্রমাণ, যা লাওসের আর্থ-সামাজিক উন্নয়নে স্বদেশের বৈশিষ্ট্যময় জাতীয় সংস্কৃতির সংরক্ষণে এবং দেশের সমাজতান্ত্রিক কর্তব্য নির্মাণে চমত্কার অভিজ্ঞতা।

সিপিসি’র কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগের উপমন্ত্রী এবং  সিএমজির মহাপরিচালক শেন হাই সিয়োং ভিডিও বার্তায় জানিয়েছেন, লাওস জনগণের বিপ্লবী দলের কেন্দ্রীয় প্রচার বিভাগের উপমন্ত্রী ভ্যানসি কুয়ামুয়া এবং লাওসে নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ ডি'অ্যাফেয়ার্স ওয়াং ছাং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং ভাষণ দিয়েছেন।

ভিডিও বার্তায় শেন হাই সিয়োং বলেন, চলতি বছর চীন ও লাওসের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬৫তম বার্ষিকী এবং দু’দেশের ‘বন্ধুত্ব বর্ষ’। দু’দেশের নেতাদের যৌথ নেতৃত্বে দ্বিপাক্ষিক সম্পর্কে ব্যাপক অগ্রগতি অর্জিত হয়েছে। ‘সি চিন পিংয়ের সাংস্কৃতিক সম্বন্ধ’সহ ৩টি তথ্যচিত্র চীনা সভ্যতার উত্তরাধিকার ও উন্নয়নে প্রেসিডেন্ট সি’র গভীর চিন্তাভাবনা তুলে ধরেছে, যা লাওসের জনগণকে সি’র দেশ প্রশাসন চিন্তাধারার বোঝার জন্য জানালা খুলে দিয়েছে এবং আরও ভালো করে চীনের সংস্কৃতি, বুদ্ধি ও চেতনা বুঝতে সাহায্য করেছে।

ভ্যানসি কুয়ামুয়া জানিয়েছেন, এবার চীনা তথ্যচিত্রের সম্প্রচার লাওস জনগণকে চীনা সংস্কৃতি ও চীনের উন্নয়নের সাফল্য জানার সুযোগ দিয়েছে। তার মাধ্যমে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের দেশ প্রশাসন বুদ্ধি, সাংস্কৃতিক আবেগ এবং নতুন যুগে সি চিন পিংয়ের চীনা বৈশিষ্ট্যময় সমাজতান্ত্রিক চিন্তাধারার বুঝতে সহায়ক হবে। এটি লাওসের সমাজতান্ত্রিক উন্নয়ন ও সংস্কারে শ্রেষ্ঠ অভিজ্ঞতা। লাওস জনগণের বিপ্লবী দলের কেন্দ্রীয় প্রচার বিভাগ এবং সিএমজি’র সাথে সহযোগিতা গভীরতর করতে ইচ্ছুক, যাতে দ্বিপাক্ষিক অভিন্ন কল্যাণের সমাজ গঠনে সুষ্ঠু গণমাধ্যমের পরিবেশ গড়ে তোলা যায়।

উল্লেখ্য, পয়লা জুন থেকে সিএমজি’র প্রযোজনায় ‘সি চিন পিংয়ের সাংস্কৃতিক সম্বন্ধ’ ‘নেভিগেটিং’ এবং ‘ক্লাসিক এবং নতুন ধারণা’ লাওসের জাতীয় টেলিভিশন, লাওস পিপলস ডেইলি, লাওসের জাতীয় সংবাদ সংস্থাসহ বিভিন্ন গণমাধ্যম প্রচার করেছে।

সূত্র:সুবর্ণা-তৌহিদ-রুবি,চায়না মিডিয়া গ্রুপ।