NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

আর্জেন্টিনার আন্তর্জাতিক লেখক ওয়ার্কিং গ্রুপের ‘বাংলাদেশ দূত’ হলেন শিশুসাহিত্যিক হুমায়ূন কবীর ঢালী


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৮:৫৬ এএম

আর্জেন্টিনার আন্তর্জাতিক লেখক ওয়ার্কিং গ্রুপের ‘বাংলাদেশ দূত’ হলেন শিশুসাহিত্যিক হুমায়ূন কবীর ঢালী

আর্জেন্টিনার আন্তর্জাতিক লেখক ওয়ার্কিং গ্রুপ ‘টুগেদার ফর দ্য লেটারস’ (Together for the letters)-এর ‘অ্যাম্বাসেডর অব বাংলাদেশ’ (Ambassador of Bangladesh) বা বাংলাদেশ দূত হিসেবে নিয়োগ পেয়েছেন খ্যাতিমান শিশুসাহিত্যিক, কবি ও সংগঠক হুমায়ূন কবীর ঢালী। গত ৩১ মে (২০২৬) সংগঠনটির প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর প্রফেসর মির্তা লিলিয়ানা রামিরেজ (Professor Mirta Liliana Ramirez) স্বাক্ষরিত এক অফিসিয়াল চিঠির মাধ্যমে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। এই আন্তর্জাতিক সংগঠনে ‘অ্যাম্বাসেডর’ মনোনীত হওয়ার পাশাপাশি হুমায়ূন কবীর ঢালীকে সংগঠনটির আন্তর্জাতিক সদর দপ্তর বা ‘হেডকোয়ার্টার্স নং ৭৩’ (Headquarters Nº 73)-এর দায়িত্বও অর্পণ করা হয়েছে। এই প্রাতিষ্ঠানিক স্বীকৃতির ফলে তিনি আর্জেন্টিনা থেকে পরিচালিত বৈশ্বিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রকল্পগুলোর সাথে স্বাধীনভাবে কাজ করার এবং সে প্রকল্পগুলো বাংলাদেশে বাস্তবায়ন করার বিশেষ ক্ষমতা ও সুযোগ পাবেন।উল্লেখ্য, ‘টুগেদার ফর দ্য লেটারস’-এর সাথে বিশ্বজুড়ে ‘আর্তেস্ক্রিতোরেস’ (Artescritores), ‘জেপিএল জোভেনেস’ (JPL Jovenes) এবং ‘মাল্টিআর্ট’ (MultiArt)-এর মতো প্রখ্যাত সহযোগী সংগঠনগুলো একযোগে কাজ করে থাকে। এই বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে হুমায়ূন কবীর ঢালীর অন্তর্ভুক্তি দেশের সাহিত্য অঙ্গনের জন্য এক অনন্য গৌরব বয়ে এনেছে। সংগঠনটির মূল উদ্দেশ্যের মধ্যে রয়েছে—বিশ্বের সকল লেখক ও শিল্পীদের সার্বিক কল্যাণে কাজ করা এবং প্রতিটি সাহিত্য প্রজেক্টে সবার মুক্ত অংশগ্রহণ, সম্পাদনা ও মুক্ত বিতরণ (Free Participation, Editing and Distribution) নিশ্চিত করা।

এছাড়া সংস্কৃতির নতুন প্রতিনিধিদের বিকাশ ঘটানো, পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা আদান-প্রদান এবং একটি শিক্ষিত বিশ্ব সমাজ বিনির্মাণে নতুন নতুন শিল্পীদের খুঁজে এনে প্রশিক্ষণের ব্যবস্থা করাও এই সংগঠনের অন্যতম লক্ষ্য। এক প্রতিক্রিয়ায় নবনিযুক্ত বাংলাদেশ দূত হুমায়ূন কবীর ঢালী জানান, এই আন্তর্জাতিক প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বজুড়ে নতুন ‘সাংস্কৃতিক এজেন্ট’ তৈরি করার চেষ্টা করা হবে, যা মানুষের মানসিকতায় ইতিবাচক পরিবর্তন আনবে এবং পৃথিবীর প্রতিটি মানুষ ও তার সৃজনশীলতা যে গুরুত্বপূর্ণ—এই মানবিক চিন্তাভাবনা প্রতিষ্ঠিত করতে ভূমিকা রাখবে।