NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

বর্ণাঢ্য আয়োজনে জ্যাকসন হাইটসে অল কাউন্টি হোম কেয়ারের নতুন শাখা  উদ্বোধন


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৮:৫৪ এএম

বর্ণাঢ্য আয়োজনে জ্যাকসন হাইটসে অল কাউন্টি হোম কেয়ারের নতুন শাখা  উদ্বোধন

 নিউইয়র্ক (ইউএনএ): বর্ণাঢ্য আয়োজন আর উৎসবমুখর পরিবেশে অল কাউন্টি হোম কেয়ারের নতুন শাখা উদ্বোধন হয়েছে। নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশীদের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত জ্যাকসন হাইটসে অল কাউন্টি হেলথকেয়ার গ্রæপের অঙ্গ প্রতিষ্ঠান ‘অল কাউন্টি হোম কেয়ার’-এর অষ্টম শাখার উদ্বোধন করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা কমিউনিটির স্বাস্থ্যসেবা, ব্যবসা আর সংস্কৃতির বিকাশে উদ্যোক্তা মোহাম্মদ কাদের সিআইপি’র নানা উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। উল্লেখ্য, মোহাম্মদ কাদের, সিআইপি অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ ছাড়াও নবান্ন রেস্টুরেন্ট গ্রুপ ও বেঙ্গল ফেডারেল ক্রেডিট ইউনিয়নের উদ্যোক্তা। খবর ইউএনএ’র। গত ২২ মে শুক্রবার বিকেলে জ্যাকসন হাইটসে আয়োজিত ‘অল কাউন্টি হোম কেয়ার’-এর উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। এরপর পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইমাম মাওলানা মোহাম্মদ এস হক। এসময় কমিউনিটির শান্তি, সমৃদ্ধি এবং অল কাউন্টি হোম কেয়ারের সফলতা কামনা করা হয়। এরপর ফিতা কেটে নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এসময় বাংলাদেশের জনপ্রিয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্র নায়িকা মৌসুমী, জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা চঞ্চল চৌধুরী, জনপ্রিয় অভিনেতা সজল, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনার পিয়াল, জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন (জেবিএ)-এর সভাপতি গিয়াস আহমেদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক হাসান খান, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ডা.  মাসুদুল হাসান, ফাহাদ সোলায়মান, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্টের সভাপতি শাহ শহীদুল হক ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবাদুস সোবহান সহ নিউইয়র্কের বাংলাদেশী কমিউনিটি ছাড়াও অন্যান্য কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে উঠে। অনুষ্ঠানে উপস্থিত অভিনেত্রী-অভিনেতাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সোনিয়া সিরাজ। অনুষ্ঠানে মোহাম্মদ কাদের সিআইপি মানুষের সেবা করার লক্ষ্য নিয়েই আমরা পথচলা শুরু করেছিলাম। সবার সহযোগিতায় অল কাউন্টি হোম কেয়ার আজ স্বাস্থ্যসেবা খাতে একটি অনন্য উচ্চতায় পৌঁছেছে। তিনি বলেন, প্রবাসে থেকেও মানবসেবার মাধ্যমে কমিউনিটির পাশে দাঁড়ানোই তাঁদের মূল লক্ষ্য। তিনি তার বক্তব্যে তার সকল প্রতিষ্ঠানের কর্মচারী, রোগী, কেয়ারগিভার, শুভানুধ্যায়ী ও পরামর্শকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আজকের এই অর্জন শুধু আমার একার নয়। এটি আমাদের পুরো টিমের ভালোবাসা, পরিশ্রম ও কমিউনিটির আস্থার ফল। তিনি কমিউনিটির প্রতি আরো বিস্তৃত সেবার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে নেপালী কমিউনিটির পক্ষ থেকে প্রকৃতি সাপকোটা, ভারতীয় কমিউনিটির শিভানি এবং স্প্যানিশ কমিউনিটির লাস্টলিনা বক্তব্য দেন। এসময় তারা তাদের বক্তব্যে অল কাউন্টি হোম কেয়ারের মানবিক কার্যক্রমের প্রশংসা এবং বিভিন্ন কমিউনিটির মধ্যকার সৌহার্দ্য- সম্প্রীতি ও সহযোগিতার উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে অল কাউন্টি’র চেয়ারম্যান সিফা আমীন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, অল কাউন্টি অতীতের মতোই সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কমিউনিটির সেবায় কাজ করে যাবে। মানুষের আস্থা ও ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় শক্তি। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মোহাম্মদ কাদের সিআইপি’র আমন্ত্রণে অতিথিরা জ্যাকসন হাইটসের নবান্ন রেষ্টুরেন্টে বুফে ডিনারে মিলিত হন। এসময় অতিথিরা রেষ্টুরেন্টটির ঐতিহ্যবাহী বাংলাদেশী খাবারের প্রশংসা করেন।