NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo
চাঁপাপুর ইউনিয়নের পুলিশ ফাঁড়ির শুভ উদ্বোধন

নতুন জায়গা পরিদর্শন করলেন, সংসদ সদস্য, রাজশাহী বিভাগীয় কমিশনার এবং ডিআইজি


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৯:০০ এএম

নতুন জায়গা পরিদর্শন করলেন, সংসদ সদস্য, রাজশাহী বিভাগীয় কমিশনার এবং ডিআইজি

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :

বগুড়া জেলার, আদমদিঘী উপজেলার, চাঁপাপুর ইউনিয়নে, মঙ্গলবার  (২৬ মে ) দুপুর ১২ টায় নতুন পুলিশ ফাঁড়ি জায়গা সরেজমিনে পরিদর্শন করেন, বগুড়া -৩  আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার ও রাজশাহী বিভাগীয় কমিশনার (অতি: সচিব) ড: আ.ন.ম বজলুর রশীদ এবং রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান আলী পিপিএম,বার (পিএইচডি)।   এদিন অতিথিবৃন্দগণ ইউনিয়ন পরিষদে পৌঁছেলে, ইউপি চেয়ারম্যান ও সদস্যবৃন্দগণ উষ্ণ ফুলেল শুভেচ্ছা জানান।  এছাড়াও সংসদ সদস্য আবদুল মহিত তালুকদার , রাজশাহী বিভাগীয় কমিশনার ডঃ আ.ন.ম বজলুর রশীদ এবং রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান আলী অত্র ইউপি চেয়ারম্যান এবং সদস্য গনের সঙ্গে মতবিনিময় করেন এবং জায়গা পরিদর্শন করেন এবং সেই সঙ্গে অস্থায়ী পুলিশ ফাঁড়ি ক্যাম্প পরিদর্শন করেন।  এছাড়াও সবশেষে অস্থায়ী পুলিশ ফাঁড়ি পরিদর্শন শেষে মোনাজাত পরিবেশন করা হয়।   উল্লেখ্য,গত ২৩ শে মে শনিবার, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি ) মো, আলী হোসেন ফকির আদমদিঘী থানা নবনির্মিত ভবনের উদ্বোধনের সময় বক্তব্য প্রদান করেন যে, আদমদীঘি থেকে চাঁপাপুর ইউনিয়ন প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। তাই সেখানে একটি পুলিশ ফাঁড়ি অতিশীঘ্রই বাস্তবায়ন করা হবে। তার বক্তব্যই আজ উপরোক্ত সরকারি কর্মকর্তাগণ সরেজমিনে পরিদর্শন করেন।   এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম, আদমদীঘি সার্কেল অফিসার মো, আসিফ হোসেন, থানা অফিসার ইনচার্জ  (ওসি ) মো, কামরুজ্জামান মিয়া, আদমদীঘী উপজেলা বিএনপি'র সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার (মুক্তা), চাঁপাপুর ইউপির চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত) আনোয়ার হোসেন হিটলু, ইউপি সকল সদস্যাগণ, বগুড়ার সাংবাদিক এম আব্দুর রাজ্জাক, এলাকার বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক এবং চাঁপাপুর ইউনিয়নের সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ গণ।