NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ৩০, ২০২৬ | ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন Bangladesh reaffirms commitment to peacekeeping, sustainable development and multilateral cooperation প্রবাসে বাংলা নববর্ষ উদযাপনে এনএসইউ অ্যালামনাইয়ের ব্যতিক্রমী আয়োজন Senator Bernie Sanders Endorses Shamsul Haque for Assembly District 30 BANGLADESH DAY PARADE 2026 WILL BE HISTORIC !! Raj Goyal, a Harvard‑Law‑educated former Kansas lawmaker, and Chuck Park hold joint campaign event in Jackson Heights
Logo
logo

চাঁপাপুর ইউনিয়নের পুলিশ ফাঁড়ির নতুন জায়গা পরিদর্শন করলেন, সংসদ সদস্য, রাজশাহী বিভাগীয় কমিশনার এবং ডিআইজি


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ৩০ মে, ২০২৬, ১২:০২ এএম

চাঁপাপুর ইউনিয়নের পুলিশ ফাঁড়ির নতুন জায়গা পরিদর্শন করলেন, সংসদ সদস্য, রাজশাহী বিভাগীয় কমিশনার এবং ডিআইজি

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :

 বগুড়া জেলার, আদমদিঘী উপজেলার, চাঁপাপুর ইউনিয়নে, মঙ্গলবার  (২৬ মে ) দুপুর ১২ টায় নতুন পুলিশ ফাঁড়ি জায়গা সরেজমিনে পরিদর্শন করেন, বগুড়া -৩  আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার ও রাজশাহী বিভাগীয় কমিশনার (অতি: সচিব) ড: আ.ন.ম বজলুর রশীদ এবং রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান আলী পিপিএম,বার (পিএইচডি)।   এদিন অতিথিবৃন্দগণ ইউনিয়ন পরিষদে পৌঁছেলে, ইউপি চেয়ারম্যান ও সদস্যবৃন্দগণ উষ্ণ ফুলেল শুভেচ্ছা জানান।  এছাড়াও সংসদ সদস্য আবদুল মহিত তালুকদার , রাজশাহী বিভাগীয় কমিশনার ডঃ আ.ন.ম বজলুর রশীদ এবং রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান আলী অত্র ইউপি চেয়ারম্যান এবং সদস্য গনের সঙ্গে মতবিনিময় করেন এবং জায়গা পরিদর্শন করেন এবং সেই সঙ্গে অস্থায়ী পুলিশ ফাঁড়ি ক্যাম্প পরিদর্শন করেন।  এছাড়াও সবশেষে অস্থায়ী পুলিশ ফাঁড়ি পরিদর্শন শেষে মোনাজাত পরিবেশন করা হয়।   গত ২৩ শে মে শনিবার, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি ) মো, আলী হোসেন ফকির আদমদিঘী থানা নবনির্মিত ভবনের উদ্বোধনের সময় বক্তব্য প্রদান করেন যে, আদমদীঘি থেকে চাঁপাপুর ইউনিয়ন প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। তাই সেখানে একটি পুলিশ ফাঁড়ি অতিশীঘ্রই বাস্তবায়ন করা হবে। তার বক্তব্যই আজ উপরোক্ত সরকারি কর্মকর্তাগণ সরেজমিনে পরিদর্শন করেন।   এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম, আদমদীঘি সার্কেল অফিসার মো, আসিফ হোসেন, থানা অফিসার ইনচার্জ  (ওসি ) মো, কামরুজ্জামান মিয়া, আদমদীঘী উপজেলা বিএনপি'র সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার (মুক্তা), চাঁপাপুর ইউপির চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত) আনোয়ার হোসেন হিটলু, ইউপি সকল সদস্যাগণ, এলাকার বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক এবং চাঁপাপুর ইউনিয়নের সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গগণ।