NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ৩০, ২০২৬ | ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন Bangladesh reaffirms commitment to peacekeeping, sustainable development and multilateral cooperation প্রবাসে বাংলা নববর্ষ উদযাপনে এনএসইউ অ্যালামনাইয়ের ব্যতিক্রমী আয়োজন Senator Bernie Sanders Endorses Shamsul Haque for Assembly District 30 BANGLADESH DAY PARADE 2026 WILL BE HISTORIC !!
Logo
logo

নওগাঁর সদর উপজেলায় " সচেতনা ও প্রশিক্ষণ কার্যক্রম"


খবর   প্রকাশিত:  ৩০ মে, ২০২৬, ০১:৪৩ এএম

নওগাঁর সদর উপজেলায় " সচেতনা ও প্রশিক্ষণ কার্যক্রম"

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :

কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণে সচেতনতামূলক প্রশিক্ষণ।  নওগাঁর সদর  উপজেলায় পবিত্র ঈদ-উল আজহাকে সামনে রেখে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে" সচেতনা ও প্রশিক্ষণ কার্যক্রম  কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (২৩ মে) সকাল  ১০টায় নওগাঁ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।  এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার মো, শাহীন মাহমুদ।   অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।   বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, সাদিয়া আফরিন (অতি:) জেলা প্রশাসক সার্বিক নওগাঁ, ডা: মো,মাহফুজার রহমান জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, টিএম মমিন প্রশাসক নওগাঁ পৌরসভা, শামীম আক্তার মামুন উপব্যবস্থাপক  বিসিক নওগাঁ জেলা কার্যালয়, আসলাম পারভেজ সভাপতি চামড়া ব্যবসায়ী সমিতি নওগাঁ।  কর্মশালায় বক্তারা কোরবানির পশু নির্ধারিত স্থানে জবাই, দ্রুত বর্জ্য অপসারণ এবং চামড়া নষ্ট হওয়া রোধে সঠিক নিয়মে লবণ ব্যবহার করে সংরক্ষণের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।   প্রধান অতিথি  বক্তব্যে  মোহাম্মদ সাইফুল ইসলাম  বলেন, কোরবানি শুধু ধর্মীয় উৎসব নয়, এর সঙ্গে পরিবেশ পরিচ্ছন্নতা ও দেশের অর্থনৈতিক স্বার্থও জড়িত। প্রতি বছর অসচেতনতার কারণে বিপুল পরিমাণ চামড়া নষ্ট হয়, যা দেশের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই সবাইকে সচেতন হয়ে সঠিক পদ্ধতিতে চামড়া সংরক্ষণের আহ্বান জানান তিনি।

 তিনি আরও বলেন, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং চামড়ার অপচয় রোধে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষ, ইমাম-ওলামা, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।  এছাড়া এ অনুষ্ঠানে উপস্থিত  ছিলেন,মো, ফয়সাল আহাম্মেদ উপ-প্রশাসনিক কর্মকর্তা, মো, মুস্তাফিজুর রহমান  ৯নং চন্ডিপুর ইউপি চেয়ারম্যান , মোয়াজ্জেম হোসেন ১২ নং শৈলগাছি ইউপি চেয়ারম্যান সহ উপজেলা সকল ইউপি চেয়ারম্যানগণ , মো, আইয়ুব আলী সভাপতি ইমাম মোয়াজ্জিন কমিটি নওগাঁ, মাওলানা মো, মোকাররম হোসাইন, মাওলানা হাফেজ আতিকুর রহমান, মো, রনি ( মাংস ব্যবসায়ী ) সাংবাদিক এম আব্দুর রাজ্জাক সহ  বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দগণ।