NYC Sightseeing Pass
Logo
logo

শিল্প আধুনিকায়নে প্রযুক্তিগত সক্ষমতা জোরদারের আহ্বান


আন্তর্জাতিক: প্রকাশিত:  ২১ মে, ২০২৬, ০৯:৪২ পিএম

শিল্প আধুনিকায়নে প্রযুক্তিগত সক্ষমতা জোরদারের আহ্বান

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং উন্নত উৎপাদন শিল্পের মধ্যে গভীর সমন্বয় সাধনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। সোমবার বেইজিংয়ে বেশ কয়েকটি বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিষ্ঠান পরিদর্শনের সময় তিনি এই মন্তব্য করেন।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী লি ছিয়াং বুদ্ধিমান রোবট প্রযুক্তির উদ্ভাবন এবং এর শিল্পগত উন্নয়নের খোঁজ-খবর নেন। একই সাথে এসব প্রতিষ্ঠানের তৈরি রোবট কীভাবে বাস্তব জীবনের বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে, তাও সরেজমিনে পরিদর্শন করেন।

লি ছিয়াং উল্লেখ করেন, এআই এবং উন্নত উৎপাদন শিল্পের মেলবন্ধন ঘটানোর ক্ষেত্রে ইন্টেলিজেন্ট রোবট হলো অন্যতম প্রধান মাধ্যম। এই খাতের টেকসই উন্নয়নের জন্য মৌলিক গবেষণার পাশাপাশি মূল প্রযুক্তিগুলোর ক্ষেত্রে বড় ধরনের সাফল্য অর্জন করা জরুরি। রোবটের মূল কাঠামো, গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ এবং এর বুদ্ধিমত্তা ও নিয়ন্ত্রণ ব্যবস্থার দ্রুত আধুনিকায়নের আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, চীনের বিশাল বাজার, সুসংগঠিত ইন্ডাস্ট্রিয়াল চেইন এবং বৈচিত্র্যময় কর্মক্ষেত্রের যে দারুণ সুবিধা রয়েছে, তাকে পুরোপুরি কাজে লাগাতে হবে। এর জন্য সরকারের নীতিগত সহায়তা ব্যবহারের পরামর্শও দেন তিনি।

লি ছিয়াং জোর দিয়ে বলেন, যেকোনো শিল্প রূপান্তরের মূল চালিকাশক্তি হলো ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো। তাই পণ্য ডিজাইন, উৎপাদন, পরিচালনা থেকে শুরু করে বিক্রয়োত্তর সেবা—সব ক্ষেত্রেই যেন ডিজিটাল ও ইন্টেলিজেন্ট প্রযুক্তির ছোঁয়া লাগে, তার জন্য প্রতিষ্ঠানগুলোকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। 

তথ্য ও ছবি- সিনহুয়া।