NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই Uncovering the Cover of Researcher Ahmed H. Khan's Remarkable Book 'Pursuit of Divine Insight' গবেষক আহমেদ এইচ. খানের ব্যতিক্রমী গ্রন্থ ‘পারস্যুট অব ডিভাইন ইনসাইট’র মোড়ক উন্মোচন অবসান হলো বাংলাদেশের পুতুলনাট্য ও টেলিভিশন শিল্পের এক সোনালী অধ্যায়ের আলোর দিশারী- মুস্তাফা মনোয়ার দুটি ইতিহাসের মিলন: ২৫০ বছরের আমেরিকা, বাংলার উত্তরাধিকার এবং ভবিষ্যতের সংলাপ-আকবর হায়দার কিরন আড়াইশো বছরের বৃদ্ধ ঈগল - মোস্তফা সারওয়ার অস্ট্রেলিয়াকে হালকাভাবে নিচ্ছে না যুক্তরাষ্ট্র ৫৩ বছর পর আবার গৌরবের প্রত্যাবর্তন: নিউ ইয়র্ক নিক্সকে ঘিরে এক শহরের স্বপ্ন, এক জাতির উচ্ছ্বাস - আকবর হায়দার কিরন রোকেয়া হায়দার: যে কণ্ঠস্বর পেরিয়েছে মহাসাগর - আকবর হায়দার কিরন
Logo
logo

দালালমুক্ত থানা উপহার দিলেন আদমদীঘি থানার নবাগত ওসি মো কামরুজ্জামান মিয়া


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ০৮ জুলাই, ২০২৬, ০১:০১ এএম

দালালমুক্ত থানা উপহার দিলেন আদমদীঘি থানার নবাগত ওসি মো কামরুজ্জামান মিয়া

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : ‎ ‎বগুড়ার, আদমদীঘি থানাকে দালালমুক্ত করার উদ্যোগ নিয়েছেন নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো, কামরুজ্জামান মিয়া।   আদমদীঘি থানায় যোগদানের পর থেকেই তিনি থানায় সকল প্রকার দালালদের আনাগোনা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেন।                                                          ‎এ সময় তিনি থানার সকল অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে কঠোর নির্দেশনা দিয়ে বলেন, কোনো পুলিশের অফিসার বা সদস্য যদি দালালদের সঙ্গে কোনো প্রকার সম্পৃক্ততায় জড়িত থাকেন, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নবাগত ওসি কামরুজ্জামান মিয়ার এই উদ্যোগে থানায় সেবাপ্রার্থীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। সাধারণ মানুষ আশা করছেন, দালালমুক্ত পরিবেশে এখন থানার সেবা আরও স্বচ্ছ, সহজ ও হয়রানিমুক্ত হবে।      

  আদমদীঘি ‎থানায় আসা কয়েকজন ভুক্তভোগী, যারা নাম প্রকাশে অনিচ্ছুক, সংবাদ কর্মীকে জানান" গ্রামগঞ্জ থেকে আসা আমাদের মতো সহজ-সরল মানুষ আগে দালালদের খপ্পরে পড়ে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতো। এখন বুঝতে পারছি, থানায় কোনো কাজ করতে অর্থ লাগে না। আমরা সরাসরি ওসি সাহেবের সঙ্গে কথা বলেছি। তিনি অত্যন্ত ভালো মনের মানুষ, মনোযোগ দিয়ে কথা শুনেছেন এবং সঠিক পরামর্শ দিয়েছেন। তার ব্যবহারে আমরা খুবই সন্তুষ্ট। আমরা চাই, কোনো দালাল যেন এই থানায় ঠাঁই না পায়। দালালদের কারণে আমরা আগে অর্থনৈতিক ক্ষতি ও হয়রানির শিকার হয়েছি। কিছু অসাধু পুলিশ সদস্য দালালদের সঙ্গে যোগসাজশ করে সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে।  

 ‎থানার আশপাশের লোকজন বলেন, আগে প্রতিদিন থানায় অনেক দালাল ও অপ্রয়োজনীয় লোকের আনাগোনা দেখা যেত।  এখন নতুন ওসি স্যার,যোগদান করার পর দালালবাজ এলাকা এলাকা ছাড়িয়েছে।    এলাকাবাসী এখন আশাবাদী, আদমদীঘি থানা অফিসার ইনচার্জ (ওসি ) মো, কামরুজ্জামান মিয়া স্যার এর সফলতা কামনা করছেন এবং তার বর্তমান হাত ধরেই আদমদীঘি থানার আইন-শৃঙ্খলা দিন দিন উন্নতি হবে।