NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

পেশাগত দক্ষতার অনন্য স্বীকৃতি: আইজিপি ব্যাজ অর্জন করলেন- বগুড়া পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৯:২১ এএম

পেশাগত দক্ষতার অনন্য স্বীকৃতি: আইজিপি ব্যাজ  অর্জন করলেন- বগুড়া পুলিশ সুপার  মির্জা সায়েম মাহমুদ

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :

   ১৩ মে বুধবার  বগুড়া জেলা পুলিশের অভিভাবক  মির্জা সায়েম মাহমুদ, পিপিএম, পুলিশ সুপার, বগুড়া তাঁর পেশাগত দায়িত্ব পালনে অনন্য নিষ্ঠা, সততা এবং প্রশংসনীয় কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ "পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৬" (IGP Badge) অর্জন করেছেন।  (১৩ মে বুধবার ) ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মো, আলী হোসেন ফকির পুলিশ সুপার, বগুড়াকে উক্ত ব্যাজ পরিয়ে দেন।  পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে এই মর্যাদাপূর্ণ পদকে ভূষিত করা হয়। তাঁর এই গৌরবময় অর্জনে বগুড়া জেলা পুলিশের প্রতিটি সদস্য অত্যন্ত আনন্দিত এবং গর্বিত।  পুলিশ সুপারের এই স্বীকৃতি কেবল তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং এটি জেলা পুলিশের কর্মস্পৃহা এবং জনসেবার মানকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। পুলিশ সুপার এর  সুযোগ্য নেতৃত্বে বগুড়া জেলা পুলিশ আগামীতে আরও মানবিক ও স্মার্ট পুলিশিং নিশ্চিত করতে বদ্ধপরিকর।

 মির্জা সায়েম মাহমুদ বগুড়া জেলায় পুলিশ  সুপার  হিসেবে যোগদানের পর থেকেই সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দ্রুত নানামুখী সাহসী ও বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করে সফল হয়েছেন। এছাড়াও তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অল্পদিনেই আইনশৃঙ্খলা রক্ষায় সফলতার স্বীকৃতিস্বরুপ তিনি পেলেন বাংলাদেশ পুলিশের "পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৫ (আইজিপি ব্যাজ)"।   রীতিমতো তার এই খবর সামাজিক যোগাযোগে প্রচারিত হলে বিভিন্ন দপ্তর থেকে এবং বগুড়া বাসী পক্ষ থেকে পুলিশ সুপার কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।   উল্লেখ্য তিনি ইতিপূর্বে খাগড়াছড়ি জেলায় কর্মদক্ষতায় সুনামের সহিত পুলিশ সুপার পদে দায়িত্ব পালন করেন এবং  তার জন্মভূমি দেশের  দক্ষিণা অঞ্চলের চুয়াডাঙ্গা শহরের পান কেন্দ্রে অবস্থিত।