NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬ | ৩১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক জয় বাংলাদেশের New York to Host 35th International Bengali Book Fair Featuring More Than 10,000 Books নিউইয়র্কে বাংলা বইমেলা: প্রবাসের ভাষা, স্মৃতি ও ভবিষ্যতের পরীক্ষা লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys?
Logo
logo
ব্যতিক্রমী আয়োজন

ফুলেল শুভেচ্ছায় অভিনন্দিত লায়ন্স ইন্টারন্যাশনাল’র ‘ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট  গভর্নর’ শাহ নেওয়াজ সংবর্ধিত


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ১৪ মে, ২০২৬, ০৪:৫৮ পিএম

ফুলেল শুভেচ্ছায় অভিনন্দিত লায়ন্স ইন্টারন্যাশনাল’র ‘ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট  গভর্নর’ শাহ নেওয়াজ সংবর্ধিত

 নিউইয়র্ক (ইউএনএ): নিউইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী, শাহ নেওয়াজ গ্রæপের চেয়ারম্যান, গোল্ডেন এইজ হোম কেয়ার-এর সিইও এবং কমিউনিটির সুপরিচিত সমাজসেবী, বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টি বোর্ড চেয়ারম্যান শাহ নেওয়াজ লায়ন্স ইন্টারন্যাশনাল-এর ‘ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর’ নির্বাচিত হওয়ায় অভিনন্দিত হয়েছেন। কমিউনিটির সর্বস্তরের মানুষের প্রাণঢালা ফুলেল শুভেচ্ছায় সংবর্ধিত লায়ন শাহ নেওয়াজ বলেন, কমিউনিটির ভালোবাসায় আমি আপ্লুত। তিনি সবাইকে নিয়ে কমিউনিটিকে আরো এগিয়ে যাওয়ার উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বক্তারা শাহ নেওয়াজের দীর্ঘদিনের সামাজিক কর্মকান্ড, মানবসেবা এবং কমিউনিটির উন্নয়নে তাঁর অসামান্য অবদানের ভূয়সী প্রশংসা করেন। উল্লেখ্য, লায়ন শাহ নেওয়াজ জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন (জেবিবিএ)- এর সাবেক সভাপতি ও জ্যামাইকা বাংলাদেশী এসোসিয়েশন (জেবিএ)- এর সভাপতি সহ বিভিন্ন সংগঠনের সাথে জড়িত। খবর ইউএনএ’র। সিটির উডসাইডের কুইন্স প্যালেসে সোমবার (১১ মে) সন্ধ্যায় লায়ন শাহ নেওয়াজের সংবর্ধনা উপলক্ষ্যে এই আনন্দঘন সন্ধ্যার আয়োজন করা হয়। নর্থ আমেরিকা এক্সপাট্রিয়েট বাংলাদেশী এলায়েন্স ছিলো এই অনুষ্ঠানের আয়োজক। অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক অতিথি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটি, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা, নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাব, জ্যামাইকা  বাংলাদেশী এসোসিয়েশন (জেবিএ) সহ বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান ও ব্যক্তির পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা লায়ন শাহ নেওয়াজকে একজন ভদ্র, অমায়িক, মানবতাবাদী, পরোপকারী সুন্দর মনের মানুষ হিসেবে উল্লেখ করে বলেন, লায়ন্স ইন্টারন্যাশনাল-এর মতো আন্তর্জাতিক সেবামূলক সংগঠনে ‘ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর’ পদে শাহ নেওয়াজের নির্বাচিত হওয়া শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং প্রবাসী বাংলাদেশী কমিউনিটির জন্যও গর্বের বিষয়। আগামী বছর তিনি গভর্ণর নির্বাচিত হবেন এবং ভবিষ্যতে তিনি ইন্টারন্যাশনাল গভর্ণর নির্বাচিত হয়ে শুধু কমিউনিটি নয় বাংলাদেশের মুখ উজ্জল করবেন বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি লায়ন শাহ নেওয়াজ-এর এই সাফল্যের পিছনে তার সহধর্মীনী শাহ নেওয়াজ গ্রæপের ভাইস প্রেসিডেন্ট ও সঙ্গীত শিল্পী রানো নেওয়াজের অবদানের কথাও স্বরণ করেন। অনুষ্ঠানে শাহ নেওয়াজ তাঁর বক্তব্যে সকলের ভালোবাসা, সহযোগিতা ও দোয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ এবং ভবিষ্যতেও মানবসেবা ও সমাজকল্যাণমূলক কার্যক্রমে নিজেকে আরও বেশি সম্পৃক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব- এর সভাপতি মনোয়ারুল ইসলাম, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিক’র সভাপতি বদরুল হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা আজহারুল হক মিলন, সাপ্তাহিক প্রবাস সম্পাদক লায়ন মোহাম্মদ সাঈদ, বাংলাদেশ লায়ন ডিষ্ট্রিক্ট ৩১৫ বিএ-ওয়ান এর পিডিজি এলএন এম এস শেকিল চৌধুরী, সাইবার বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি লায়ন্স ক্লাবের সেক্রেটারী লায়ন নিশান রহীম, পিডিজি তরুহরা চৌধুরী, লায়ন আহসান হাবীব, লায়ন হাসান জিলানী, স›দ্বীপ সোসাইটি ইউএসএ’র সভাপতি ফিরোজ আহমেদ, জ্যামাইকা বাংলাদেশী এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি আহসান হাবীব ও সাধারণ সম্পাদক রাব্বী সৈয়দ, নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট রকী আলিয়ান, শাহ গ্রæপের চেয়ারম্যান শাহ জে চৌধুরী, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট নাসির খান পল, জ্যাকব মিল্টন, আমিন মহেদী, আনিসুল কবীর জাসির, বদরুদ্দোজা সাগর, নওশাদ হায়দার, সালেহ আহমেদ মানিক, জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, শাহানাহ সোসেই প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ শহীদুল্লাহ। এরপর স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক ফরিদ আলম। এছাড়াও গোল্ডেন এইজ হোম কেয়ার-এর ভাইস প্রেসিডেন্ট, বিশিষ্ট সঙ্গীত শিল্পী লায়ন আমেনা নেওয়াজ সহ শাহ নেওয়াজ গ্রæপে কর্মরতদের মধ্যে আরো বক্তব্য রাখেন অনিক রাজ, আবু বকর সিদ্দিকী, বেলাল আহমেদ ও মাহমুদা হাসিন কনা। আনন্দমুখর পরিবেশে কেক কাটা, আড্ডা, শুভেচ্ছা বিনিময়, সঙ্গীত, এবং নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী কৃষ্ণা তিথি, কামরুজ্জামান বকুল ও রেশমী মির্জা। অনুষ্ঠান সঞ্চারণায় ছিলেন শারমিন সোনিয়া সিরাজ।