NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ১৭, ২০২৬ | ৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
৫৩ বছর পর আবার গৌরবের প্রত্যাবর্তন: নিউ ইয়র্ক নিক্সকে ঘিরে এক শহরের স্বপ্ন, এক জাতির উচ্ছ্বাস - আকবর হায়দার কিরন রোকেয়া হায়দার: যে কণ্ঠস্বর পেরিয়েছে মহাসাগর - আকবর হায়দার কিরন রবিন খুদা: ঢাকা থেকে বিশ্ব প্রযুক্তির শীর্ষে এক বাংলাদেশির বিস্ময়কর যাত্রা -আকবর হায়দার কিরন কুলাউড়ার সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত
Logo
logo

কুড়িগ্রামের ডিসি জাতীয় পর্য়ায়ে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হওয়ায় বিএমএসএফ এর অভিনন্দন


Abdur Razzak প্রকাশিত:  ১৭ জুন, ২০২৬, ০২:৩৭ পিএম

কুড়িগ্রামের ডিসি জাতীয় পর্য়ায়ে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হওয়ায় বিএমএসএফ এর অভিনন্দন

 

এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :

১৪ অক্টোবর ২০২২

জেলা প্রশাসক কুড়িগ্রাম মহোদয়ের সাফল্যে সবচেয়ে বেশী আনন্দিত আমাদের মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। ডিসি মহোদয় সাংবাদিক দের ভালোবাসা ও প্রত্যাশার একটি জায়গা। অগ্রাধিকারে অবশ্যই মফস্বল সাংবাদিক ফোরাম। আমরা জেলার যে সকল কর্মকর্তাদের বিষয়ে পজিটিভলি কাজ ও প্রোগ্রাম কাভার করি, তার বিনিময়ে ধন্যবাদ টুকু দিক সেটিও আমরা মফস্বলের সংবাদকর্মীরা নিতে চাইনা। কারন আমাদের অবহেলিত কুড়িগ্রাম জেলার জন্য যে সকল কর্মকর্তা গন রুটিন ওয়ার্কের বাইরেও এলাকার ও আর্তপীড়িত মানুষদের উন্নয়ন ও সহযোগিতায় কাজ করে থাকেন, তাদের সে কাজগুলোর স্মীকৃতি এবং উৎসাহ যোগাতে কলমের লেখনি দারা জনগন তথা রাষ্ট্রের মালিক দের কাছে উপস্থাপন করা আমাদের নৈতিক দায়িত্ব। বর্তমান জেলা প্রশাসক, কুড়িগ্রাম, মোহাম্মদ রেজাউল করিম সে দিক থেকে জেলার শীর্ষ কর্মকর্তা হিসেবে সম্মানের শীর্ষে। কথাগুলো বলেন, জাতীয় দৈনিক পত্রিকা মুক্তখবর, অনলাইন একাধিক পোর্টালের সিনিয়র সাংবাদিক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আবু জাফর সোহেল রানা।

তার মতে, মোহাম্মদ রেজাউল করিম শুদ্ধাচার পুরস্কার অর্জনের পর তার কাজের দক্ষতা, প্রশাসনিক নেতৃত্ব, বিচক্ষনতা ও কাজের ধারাবাহিক সফলতায় আবারও পুরস্কৃত হলেন।

১২ অক্টোবর বুধবার স্থানীয় সরকার বিভাগ ইউপি-২ শাখার উপসচিব মোঃ আকবর আলী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস – ২০২২ উপলক্ষে আগামী ১৬ অক্টোবর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার মধ্য দিয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম দক্ষতার সাথে সম্পাদনের স্মীকৃতিস্বরুপ জাতীয় শ্রেষ্ঠ পুরস্কার বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে দিয়ে কর্মকর্তাদের সম্মানিত করা হবে। সারাদেশের কার্যক্রম মুল্যায়নে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ৯ টি জেলার মধ্যে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম অন্যতম। আগামী ১৬ অক্টোবর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শ্রেষ্ঠ জেলা প্রশাসক গনকে একটি করে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হবে।

জন্ম ও মৃত্যু নিবন্ধনকরণ এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম দক্ষতার সাথে সম্পাদনের স্বীকৃতিস্বরুপ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে মোহাম্মদ রেজাউল করিম, জেলা প্রশাসক, কুড়িগ্রাম নির্বাচিত হওয়ায়,দেশের অন্যতম জাতীয় সাংবাদিক সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএমএসএফ এর কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আবু জাফর সোহেল রানা।

সাংবাদিক এই নেতা জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু জীবন ও পেশাদারীত্বে উত্তরোত্তর সফলতা কামনা করেছেন।