NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

মেডফোর্ডে অনুষ্ঠিত হলো বাঙালিয়ানার পিঠা উৎসব


আশরাফুল হাবিব মিহির প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৮:৪৭ এএম

মেডফোর্ডে অনুষ্ঠিত হলো বাঙালিয়ানার পিঠা উৎসব

  যুক্তরাষ্ট্রের বোস্টনের মেডফোর্ড শহরে গত ২৪ এপ্রিল বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী পিঠা উৎসব। বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠাকে কেন্দ্র করে আয়োজিত এ উৎসবে প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।     উৎসবে বাংলাদেশের বিভিন্ন জেলার ঐতিহ্যবাহী পিঠা পরিবেশন করা হয়। এর মধ্যে ছিল ভাপা পিঠা, পাটিসাপটা, দুধ চিতই, নারিকেল পুলি, পাকন পিঠা, মুঘ পাকন, সাজ পিঠা, পুয়া পিঠা ও সন্দেশ পিঠাসহ নানা ধরনের দেশীয় পিঠা। এছাড়াও মিষ্টান্নের আয়োজনে ছিল জিলাপি, ডালের সন্দেশসহ বিভিন্ন মুখরোচক খাবার। ঝাল কর্নারে পরিবেশন করা হয় চটপটি, চনা, ডালপুরিসহ জনপ্রিয় দেশীয় খাবার। অনুষ্ঠানের শেষ পর্বে ছিল নৈশভোজের আয়োজন।    আয়োজকরা জানান, এ উৎসবের মূল লক্ষ্য ছিল বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী পিঠাকে নতুন প্রজন্ম ও প্রবাসীদের সামনে তুলে ধরা। উৎসবে পিঠা প্রতিযোগিতারও আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, এ ধরনের আয়োজন প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।     অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আমানা রশিদ। আয়োজনে সহযোগিতা করেন চুমকি, রুমা, ফেরদৌস, বিলকিস আফরোজ, আফসানা ও কাশফিয়া। আয়োজকরা আরও জানান, আগামী মাসে “বৈশাখ-জ্যৈষ্ঠ্যের আড্ডা” শিরোনামে আরও একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।