NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

চীন-বাংলাদেশ গোলটেবিল বৈঠকে কৌশলগত সহযোগিতার নতুন দিগন্ত


আন্তর্জাতিক: প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ১০:০৫ এএম

চীন-বাংলাদেশ গোলটেবিল বৈঠকে কৌশলগত সহযোগিতার নতুন দিগন্ত

বাংলাদেশ ও চীনের মধ্যে শাসনব্যবস্থা, উন্নয়ন অভিজ্ঞতা ও কৌশলগত সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে শুক্রবার সকালে ঢাকায় শুরু হয়েছে দিনব্যাপী উচ্চপর্যায়ের ‘চায়না-বাংলাদেশ রাউন্ড টেবিল অন গভর্ন্যান্স এক্সপেরিয়েন্স’। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এ গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে সেন্টার ফর চায়না স্টাডিজ এবং শাংহাই ইন্সস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজ (এসআইআইএস-ঢাবি) ।
 

উদ্বোধনী অধিবেশনে মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল এ এস এম রেদওয়ানুর রহমান। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন,  স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, এসআইআইএস-এর প্রেসিডেন্ট ছেন তোংসিয়াও এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে উন্নয়ন, নিরাপত্তা ও সুশাসনের ক্ষেত্রে বাংলাদেশ ও চীনের পারস্পরিক সহযোগিতা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বাংলাদেশের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে চীন।

এসআইআইএস-এর প্রেসিডেন্ট ছেন তোংসিয়াং তার বক্তব্যে বলেন, দুই দেশের সহযোগিতার মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের জীবনমান উন্নয়ন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা। তিনি উল্লেখ করেন, উন্নয়ন ও নিরাপত্তা একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। তাই এমন উন্নয়ন প্রয়োজন, যা নিরাপত্তাকে শক্তিশালী করবে এবং নিরাপত্তা ব্যবস্থাও উন্নয়নকে সহায়তা করবে।

তিনি আরও জানান, ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল গভর্ন্যান্স, নগর উন্নয়ন ও পরিবহন ব্যবস্থাপনা, নদী শাসন, কৃষির আধুনিকায়ন, সামুদ্রিক অর্থনীতি এবং দুর্যোগ প্রতিরোধ ও প্রশমনসহ বিভিন্ন বিষয়ে আরও যৌথ গোলটেবিল আয়োজন করা হবে।

দিনব্যাপী সেমিনারে তিনটি গুরুত্বপূর্ণ সেশনে আলোচনা অনুষ্ঠিত হচ্ছে—বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি ও মধ্যপ্রাচ্যের অস্থিরতার অর্থনৈতিক প্রভাব, কৃত্রিম বুদ্ধিমত্তা ও গ্লোবাল সাউথের প্রযুক্তিগত সহযোগিতা, এবং নদী ব্যবস্থাপনা ও নগর পরিবহনে চীনের অভিজ্ঞতার প্রয়োগ।

এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট এবং চীনের থোংচিও ইয়ুননান বিশ্ববিদ্যালয়ের গবেষক ও বিশেষজ্ঞরা অংশগ্রহণ করছেন।

বিকেল সাড়ে ৪টায় সমাপনী অধিবেশনের মাধ্যমে এই গোলটেবিল বৈঠকের কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে।

তথ্য ও ছবি: সিএমজি বাংলা