NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ৫, ২০২৬ | ২২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন কানাডার রাজনীতিতে ডলি বেগমের চমক
Logo
logo

পশ্চিমবঙ্গে ফুটেছে পদ্ম: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ০৫ মে, ২০২৬, ০৫:৩৬ পিএম

পশ্চিমবঙ্গে ফুটেছে পদ্ম: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বড় জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, ‘পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে!’  এক্সে দেওয়া ওই পোস্টে প্রধানমন্ত্রী মোদি লিখেছেন, পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে! ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। জনগণের শক্তির জয় হয়েছে এবং বিজেপির সুশাসনের রাজনীতি জয়ী হয়েছে। আমি পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের সামনে মাথা নত করছি।

 পশ্চিমবঙ্গের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও লিখেছেন, জনগণ বিজেপিকে একটি চমৎকার ম্যান্ডেট দিয়েছেন এবং আমি তাদের আশ্বস্ত করছি যে আমাদের দল পশ্চিমবঙ্গের মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণের জন্য যা কিছু সম্ভব তা করবে। আমরা এমন একটি সরকার উপহার দেব যা সমাজের সব স্তরের মানুষের সুযোগ এবং মর্যাদা নিশ্চিত করবে।  এর আগে এক পোস্টে মোদি লিখেছেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে অগণিত কর্মীর প্রচেষ্টা ও সংগ্রাম ছাড়া পশ্চিমবঙ্গে বিজেপির এই রেকর্ড জয় সম্ভব হতো না।  তিনি আরও লিখেছেন, আমি তাদের সবাইকে স্যালুট জানাই। বছরের পর বছর ধরে তারা মাঠে কঠোর পরিশ্রম করেছেন, সব ধরনের প্রতিকূলতা কাটিয়ে উঠেছেন এবং আমাদের উন্নয়নের এজেন্ডা নিয়ে কথা বলেছেন। তারাই আমাদের দলের শক্তি।