NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৩, ২০২৬ | ২০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন কানাডার রাজনীতিতে ডলি বেগমের চমক
Logo
logo

মে দিবসে শ্রমের মর্যাদা ও কারিগরি দক্ষতা বৃদ্ধির আহ্বান চীনা প্রেসিডেন্টের


আন্তর্জাতিক: প্রকাশিত:  ০৩ মে, ২০২৬, ০৫:৪৫ পিএম

মে দিবসে শ্রমের মর্যাদা ও কারিগরি দক্ষতা বৃদ্ধির আহ্বান চীনা প্রেসিডেন্টের

আন্তর্জাতিক মে দিবস উপলক্ষ্যে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, দেশের প্রেসিডেন্ট এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং, সিপিসি’র কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে দেশজুড়ে সব শ্রমজীবী মানুষকে উৎসবের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

তিনি উল্লেখ করেন যে, 'চীনা বৈশিষ্ট্যের আধুনিকায়নের' নতুন যাত্রায় দেশটির বিশাল শ্রমজীবী জনগোষ্ঠী সিপিসি’র চারপাশে ঐক্যবদ্ধ থেকে কঠোর পরিশ্রম, প্রচেষ্টা এবং উদ্ভাবনী শক্তির পরিচয় দিয়েছে। সিপিসি ও দেশের সার্বিক উন্নয়নে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

সি চিন পিং গুরুত্বারোপ করে বলেন, চলতি বছর চীনের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার ১০৫তম বার্ষিকী  এবং "পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনার" সূচনালগ্ন। তিনি আশা প্রকাশ করেন, সব শ্রমজীবী মানুষ আদর্শ শ্রমিকদের চেতনা, শ্রমের মর্যাদা এবং কারিগরি দক্ষতার চেতনাকে আরও জোরালোভাবে ছড়িয়ে দেবেন। অর্থনৈতিক ও সামাজিক উচ্চমানের উন্নয়নে তাদের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করার এবং দেশের প্রকৃত মালিক হিসেবে দায়িত্বশীল ভূমিকা প্রদর্শনের আহ্বান জানান তিনি।

তিনি সব পর্যায়ের সিপিসি কমিটি এবং সরকারকে শ্রমজীবী মানুষের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। বিশেষ করে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের জরুরি ও কঠিন সমস্যাগুলো সমাধানে মনোযোগ দেওয়ার এবং একটি উজ্জ্বল ভবিষ্যৎ ও মহান রূপকল্প বাস্তবায়নে শ্রমজীবী জনগণকে অবিরাম প্রচেষ্টা চালাতে উৎসাহিত করার ওপর জোর দেন তিনি।

সূত্র:শুয়েই-তৌহিদ-জিনিয়া,চায়না মিডিয়া গ্রুপ।