NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬ | ১৭ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন কানাডার রাজনীতিতে ডলি বেগমের চমক
Logo
logo
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আর পেশাগত দায়িত্ব  পালনের ওপর গুরুত্তারোপ

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটি অভিষিক্ত


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ৩০ এপ্রিল, ২০২৬, ০৫:৪০ পিএম

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটি অভিষিক্ত

 নিউইয়র্ক (ইউএনএ): নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটির কর্মকর্তারা অভিষিক্ত হয়েছেন। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আর পেশাগত দায়িত্ব পালনের ওপর গুরুত্তারোপ করে বলেছেন, নানা প্রতিকূলতার মধ্যদিয়ে সাংবাদিকতা পেশা এগিয়ে চলছে। বিশেষ করে ‘এথনিক জার্ণালিজম’ সহজ নয়। তারপরও কমিউনিটির মিডিয়াগুলো সাধ্যমতো দায়িত্ব পালন করে চলেছে। যা প্রশংসার দাবী রাখে। গত ২৪ এপ্রিল, শুক্রবার সিটির উডসাইডের গুলশান ট্যারেসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএস কংগ্রেসের অন্যতম প্রভাবশালী সদস্য গ্রেং মেং এবং বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক ও ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা। খবর ইউএনএ’র। কোরআন তেলাওয়াতের পর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন ক্লাবের কোষাধ্যক্ষ রশীদ আহমদ। এরপর দেশ-বিদেশের নিহত সকল সাংবাদিকের বিদেহী আতœার শান্তি ও মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করার পর স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম। পরবর্তীতে ক্লাবের ২০২৬-২০২৭ সালের নতুন কার্যকরী কমিটিকে পরিচয় করিয়ে দেন এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার মঈনুদ্দীন নাসের। এসময় কমিশনের সদস্য এবিএম সালেহউদ্দীন ও মোহাম্মদ কাজল শুভেচ্ছা বক্তব্য রাখেন।

 অনুষ্ঠানে অক্তিষিক্ত কর্মকর্তারা হলেন: সভাপতি- মনোয়ারুল ইসলাম (নিউইয়র্ক কাগজ), সহ সভাপতি- মোহাম্মদ আবিদুর রহীম (ফ্রিল্যান্স), সাধারণ সম্পাদক- মমিনুল ইসলাম মজুমদার (বিএনিউজ২৪.কম), সহ সাধারণ সম্পাদক- মাহাথির ফারুকী (ফ্রিল্যান্স), কোষাধ্যক্ষ- রশীদ আহমদ (ইয়র্ক বাংলা), সাংগঠনিক সম্পাদক- সৈয়দ ইলিয়াস খসরু (টাইম টেলিভিশন), দপ্তর সম্পাদক- মোস্তাফিজুর রহমান (সাপ্তাহিক যুগান্তর) এবং কার্যকরী সদস্য যথাক্রমে শেখ সিরাজুল ইসলাম (সাপ্তাহিক বাংলা পত্রিকা), রওশন হক (সাপ্তাহিক প্রথম আলো), ফারুক হোসেন (টাইম টেলিভিশন) এবং শাহ আহমদ (আওয়াজ বিডি.কম)। অনুষ্ঠনের দ্বিতীয় পর্বে ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা ও ঢাকাস্থ জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মরহুম ফাজলে রশীদ স্মরণে প্রবর্তিত ‘ফাজলে রশীদ পদক-২০২৬’ প্রদান করা হয়।এবছর এই পদকের জন্য মনোনীত হয়েছেন সিনিয়র সাংবাদিক, লেখক, অনুবাদক এবং ক্লাবের অন্যতম উপদেষ্টা ও সাপ্তাহিক বাংলাদেশ-এর উপদেষ্টা আনোয়ার হোসাইন মঞ্জু। এসময় ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুবুর রহমান, সাপ্তাহিক ঠিকানা’র ভারপ্রাপ্ত সম্পাদক এম এম শাহীন, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ নেওয়াজ, সাপ্তাহিক বর্ণমালা সম্পাদক মাহফুজুর রহমান, সাপ্তাহিক প্রথম আলো সম্পাদক ইব্রাহীম চৌধুরী খোকন, ক্লাবের উপদেষ্টা তাসের খান মাহমুদ তার হাতে ক্রেস্ট তুলে দেন। এর আগে আনোয়ার হোসাইন মঞ্জু’র সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন ক্লাবের সাবেক সহ সভাপতি ও কার্যকরী সদস্য শেখ সিরাজুল ইসলাম। এসময় বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম ও ক্লাবের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ইউএস সদস্য গ্রেং মেং-এর পক্ষ থেকে ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকে ‘ইউএস কংগ্রেশনাল রিকগনিশন’ প্রদান করা হয়। পরবর্তীতে ‘ভয়েস-৫’ শীর্ষক স্মরণিকা উন্মোচন করা হয়। এটি উন্মোচন করেন প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা। এসময় কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক, সভাপতি মনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার সহ স্মরণিকা সম্পাদনা পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য পর্বে অতিথিবৃন্দ ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাপ্তাহিক ঠিকানা’র ভারপ্রাপ্ত সম্পাদক এম এম শাহীন,  সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ নেওয়াজ, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, মূলধারার রাজনীতিক এটর্নী মঈন চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি বদরুল হোসেন খান,

সোসাইটির ট্রাষ্টি বোর্ড সদস্য এবং জ্যামাইকা মুসলিম সেন্টার-জেএমসি’র সেক্রেটারী ও জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, সোসাইটির ট্রাষ্টি বোর্ড সদস্য কাজী আযম ও নাঈম টুটুল, খানস টিউটিারিয়াল-এর চেয়ারপার্সন নাঈমা খান, অ্যাসাল-এর ন্যাশনাল প্রেসিডেন্ট করিম চৌধুরী, ফোবানা’র এক্সিকিউটিভ সেক্রেটারী ফিরোজ আলম, জেবিবিএ’র একাংশের সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান, বিশিষ্ট ব্যবসায়ী তোফায়েল চৌধুরী লিটন, নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট-৮৭ (ব্রঙ্কস) এর আগামী ডেমোক্র্যাট দলীয় প্রাইমারী নির্বাচনে প্রার্থী জাকির চৌধুরী সিপিএ, বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসাইন শিপন, ক্লাব সদস্য সুলতানা রহমান প্রমুখ। সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন নিপা জামান, তানিয়া আলীম, মারিয়া মরিয়ম প্রমুখ। সমগ্র অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন ক্লাব সদস্য তামান্না মুশতারী মৌ ও সৌরভ ইমাম। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।