NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
অস্ট্রেলিয়াকে হালকাভাবে নিচ্ছে না যুক্তরাষ্ট্র ৫৩ বছর পর আবার গৌরবের প্রত্যাবর্তন: নিউ ইয়র্ক নিক্সকে ঘিরে এক শহরের স্বপ্ন, এক জাতির উচ্ছ্বাস - আকবর হায়দার কিরন রোকেয়া হায়দার: যে কণ্ঠস্বর পেরিয়েছে মহাসাগর - আকবর হায়দার কিরন রবিন খুদা: ঢাকা থেকে বিশ্ব প্রযুক্তির শীর্ষে এক বাংলাদেশির বিস্ময়কর যাত্রা -আকবর হায়দার কিরন কুলাউড়ার সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা
Logo
logo
নওগাঁয় বিজ্ঞান প্রযুক্তির জয়গান

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে টেগাস আইটি লিমিটেডের প্রথম স্থান অর্জন


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ১৮ জুন, ২০২৬, ১২:৪৪ পিএম

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে টেগাস আইটি লিমিটেডের প্রথম স্থান অর্জন

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে: 

  ২৭ এপ্রিল সোমবার  বিকাল ৩ টায়, নওগাঁয় আয়োজিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বিশেষ ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে টেগাস আইটি লিমিটেড। উদ্ভাবনী চিন্তা, বাস্তবমুখী পরিকল্পনা এবং প্রযুক্তিনির্ভর কার্যকর উপস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠানটি এই সম্মানজনক অর্জন লাভ করে। পুরস্কার গ্রহণ করেন দলের নেতৃত্বদানকারী প্রকল্প পরিচালক নাজনীন নাহার শিমু।   এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দলের অন্যান্য সদস্য নুজহাত তাহসিনা, মোঃ আব্দুল্লাহ আল আবির এবং আলামিন ইসলাম রোমান। তাদের সম্মিলিত প্রচেষ্টা, দূরদর্শী চিন্তা ও সৃজনশীল উদ্যোগই এই সাফল্যের মূল চালিকাশক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। প্রকল্পটির মূল লক্ষ্য ছিল নওগাঁ জেলার বেকার তরুণ-তরুণীদের জন্য আয়ের নতুন পথ তৈরি করা এবং প্রযুক্তির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ ভবিষ্যতে বৃহৎ পরিসরে বাস্তবায়িত হয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে এবং তরুণ প্রজন্মকে আত্মনির্ভরশীল হতে সহায়তা করবে। এ অর্জনের পেছনে সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনার জন্য টেগাস আইটি লিমিটেডের চেয়ারম্যান মোঃ রতন আলী এবং ব্যবস্থাপনা পরিচালক চিশতি রিগানকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন দলটি।

উল্লেখ্য, দুই দিনব্যাপী এই বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ চত্বরে, বিকেল সাড়ে ৩ ঘটিকায়। আয়োজন করে জেলা প্রশাসন এবং তত্ত্বাবধানে ছিল বিজ্ঞান ও প্রযুক্তি অধিদপ্তর।   এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট  মো, সাইফুল ইসলাম।    এছাড়াও এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা শিক্ষা ও আইসিটি অফিসার মোঃ মাসুদুল হক, জেলা তথ্য অফিসার  আবু সালেহ মো, মাসুদুর রহমান এবং বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল  মো, শরীফুর রহমান।   প্রযুক্তি আর তরুণদের স্বপ্ন যখন একসাথে এগোয়—তখনই জন্ম নেয় এমন সাফল্যের গল্প, যা বদলে দিতে পারে পুরো সমাজের চিত্র।