NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo

নিউইয়র্কে ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির নতুন কমিটি : জিকু সভাপতি, আসাদ সাধারণ সম্পাদক


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ০২:০৪ এএম

নিউইয়র্কে ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির নতুন কমিটি : জিকু সভাপতি, আসাদ সাধারণ সম্পাদক

 নিউইয়র্কে বাঙালীদের অন্যতম সামাজিক সংগঠন ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজারের হাসান চাইনিজে গত ১৯ এপ্রিল অনুষ্ঠিত সাধারণ সভায় নূরে আলম জিকুকে সভাপতি এবং আসাদুজ্জামান আসাদকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি গঠন করা হয়।    ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আবদুল গাফ্ফার চৌধুরী খসরুর পরিচালনায় এবং সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জালাল চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ব্রঙ্কস কমিউনিটি বোর্ড ৯ এর চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদার, বিশেষ অতিথি ছিলেন বোর্ড মেম্বার মঞ্জুর চৌধুরী জগলুল ও এ ইসলাম মামুন। অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন কমিউনিটি এক্টিভিস্ট জাকির চৌধুরী সিপিএ, এডভোকেট সৈয়দ জুনেল, মুকিত চৌধুরী, হাসান আলী, বেলাল আহমেদ, ইমরান আলী, খন্দকার বাকী, জুয়েল খান, কামরুন্নাহার রিতা, বুরহান উদ্দিন, রেহানুজ্জামান রেহান, মঞ্জুর চকদার, মিয়া মো. আলতাফ, মো. ইলয়াস হোসেন, ফজল খান, তাহের আহমেদ চৌধুরী, মহিদুর ইসলাম, এনাম আহমেদ, সালেহ আহমেদ, লাল মিয়া, বিদ্যুত দেব, ইমরুল জাবুল, রহমান খান, মিয়া মো. জহুর, আলী খান, আব্দুর রহমান প্রমুখ। সভায় নির্বাচিত ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির আংশিক কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন : সহ সভাপতি খন্দকার বাকী, সহ সাধারণ সম্পাদক জুয়েল খান এবং কোষাধ্যক্ষ কামরুন্নাহার রিতা। এ কমিটিই পরে পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করবে বলে সভায় সিদ্ধান্ত নেয়া হয়। সংগঠনের নবনির্বাচিত সভাপতি নূরে আলম জিকু সভায় যোগদানকারী সকলকে ধন্যবাদ জানান। বিভিন্নভাবে সহযোগিতাকারীদের প্রতিও বিশেষ কৃতজ্ঞা প্রকাশ করেন।