NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo

ছড়াটের মোড়ক উন্মোচিত হলো বইমেলায়


আশরাফুল হাবিব মিহির প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ০১:৫৮ এএম

ছড়াটের মোড়ক উন্মোচিত হলো বইমেলায়

নিউইয়র্ক থেকে প্রকাশিত ছড়া পত্রিকা ‘ছড়াটে’র লিমেরিক সংখ্যার মোড়ক উম্মোচন অনুষ্ঠান ১৮ এপ্রিল সন্ধ্যায় চট্টগ্রাম বইমেলার খড়িমাটি স্টলে অনুষ্ঠিত হয়।  নিউইয়র্কে বসবাসরত  ছড়াকার শামস চৌধুরী রুশো সম্পাদিত এই সংকলনে এবারের সংখ্যায় দেশ বিদেশে অবস্থানরত ছড়াকার অজয় দাশগুপ্ত, লুৎফর রহমান রিটন, তপংকর চক্রবর্তী, রাশেদ রউফ, ওমর কায়সার, আহসান মালেক, আসলাম সানী, উৎপল কান্তি বড়ুয়া, আলেক্স আলীম সনতোষ বড়ুয়া,  খালেদ হোসাইন,  মারুফুল ইসলাম, জাহাঙ্গীর আলম জাহান, সৈয়দ খালেদুল আনোয়ার, সৈয়দ আমীর আলী, মনজুর কাদের,  খালেদ সরফুদ্দিন, জসীম মেহবুব, মিজানুর রহমান শামীম, সুবর্ণা দাশ মুনমুন সহ ৭৬ জন খ্যাতিমান ছড়াকারের ৫ লাইনের লিমেরিক সন্নিবেশিত হয়েছে।  সমাজের ত্রুটি বিচ্যুতি, মানুষের আচরণের অসংগতি ও সময়ের নানা দিক লেখকেরা তীব্র ব্যাঙ্গাত্মক ভাষায় তুলে ধরেন। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য  রাখেন কবি ও সাংবাদিক ওমর কায়সার, চট্টগ্রাম সিটি করপোরেশন স্বাধীনতা সম্মাননা পুরস্কার প্রাপ্ত গীতিকার আবদুল্লাহ আল মামুন, শিল্পী শাহরিয়ার খালেদ, কবি শাহিদ হাসান, প্রকৌশলী আবদুল হান্নান, কবি অ্যাডভোকেট এ টি এম আফতাব, কবি কামরুল হাসান হারুন, কবি মাহবুবা চৌধুরী, কবি আখতারী ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি মনিরুল মনির।