NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন কানাডার রাজনীতিতে ডলি বেগমের চমক 'মারকুইস হু’স হু' ফাইন্যান্স খাতে দক্ষতার জন্য বাংলাদেশী আমেরিকান মলি রহমানকে সম্মানিত করেছে সিএনএনের প্রতিবেদন ‘গেম অব চিকেন’: সংঘাতের বিপজ্জনক মোড়ে যুক্তরাষ্ট্র ও ইরান, অস্থির বিশ্ব অর্থনীতি শহীদ ডাঃ শামসুদ্দিন আহমেদ : একটি আলোকবর্তিকা -  ডাঃ জিয়াউদ্দিন আহমেদ
Logo
logo

বগুড়া সিটি কর্পোরেশনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৪ এপ্রিল, ২০২৬, ০৭:২৯ পিএম

বগুড়া সিটি কর্পোরেশনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :

 বগুড়াবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হলো। নবসৃষ্ট বগুড়া সিটি কর্পোরেশনের নামফলক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো বগুড়া সিটি কর্পোরেশন। এই ঐতিহাসিক মুহূর্তের মাধ্যমে বগুড়া পৌরসভা থেকে সিটি কর্পোরেশনে উন্নীত হলো, যা এই অঞ্চলের উন্নয়নে নতুন দিগন্তের সূচনা করবে।   (২০ এপ্রিল সোমবার ) বেলা ১২টা ১০ মিনিটে একটি লাল মখমলের পর্দা সরিয়ে মার্বেলের নামফলকটি উন্মোচন করেন প্রধানমন্ত্রী। বগুড়া একটি ঐতিহ্যবাহী এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ অঞ্চল। পৌরসভা থেকে একে সিটি কর্পোরেশনে রূপান্তর করা সময়ের দাবি ছিল। আজকের এই উদ্বোধনের মধ্য দিয়ে বগুড়াবাসীর নাগরিক সেবার মান বাড়বে, রাস্তাঘাট উন্নত হবে এবং পরিকল্পিত নগরায়ন ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে।   উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী সিটি কর্পোরেশনের ভবনের পাশে বৃক্ষরোপণ করেন।   এছাড়াও তিনি উপস্থিত জনতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এই উদ্বোধনের মধ্য দিয়ে বগুড়াবাসী নতুন আশা ও উদ্দীপনা খুঁজে পেয়েছে। প্রশাসনিক ক্ষমতা বৃদ্ধির ফলে স্থানীয় সমস্যার দ্রুত সমাধান এবং টেকসই উন্নয়ন সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।   এ সময় উপস্থিত ছিলেন, বগুড়া সব আসনের এমপি গন,  রাজশাহী বিভাগীয় কমিশনার ড, আ.ন.ম বজলুর রশিদ, রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহাজান আলী, বগুড়া জেলা প্রশাসক মো,তৌফিকুর রহমান, বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রাজিয়া সুলতানা সহ সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দগণ।