NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন কানাডার রাজনীতিতে ডলি বেগমের চমক 'মারকুইস হু’স হু' ফাইন্যান্স খাতে দক্ষতার জন্য বাংলাদেশী আমেরিকান মলি রহমানকে সম্মানিত করেছে সিএনএনের প্রতিবেদন ‘গেম অব চিকেন’: সংঘাতের বিপজ্জনক মোড়ে যুক্তরাষ্ট্র ও ইরান, অস্থির বিশ্ব অর্থনীতি শহীদ ডাঃ শামসুদ্দিন আহমেদ : একটি আলোকবর্তিকা -  ডাঃ জিয়াউদ্দিন আহমেদ
Logo
logo

জাপানের ডেস্ট্রয়ার চলাচলকে ‘উস্কানি’ বলছে চীন


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ২৪ এপ্রিল, ২০২৬, ০৬:৩৪ পিএম

জাপানের ডেস্ট্রয়ার চলাচলকে ‘উস্কানি’ বলছে চীন

তাইওয়ান প্রণালীতে জাপানি নৌবাহিনীর ডেস্ট্রয়ার 'জেএস ইকাজুচি'র চলাচলকে কেন্দ্র করে টোকিও’র ওপর চরম ক্ষোভ প্রকাশ করেছে বেইজিং। শুক্রবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ঘটনাকে একটি ‘পরিকল্পিত উস্কানি’ হিসেবে অভিহিত করেছে। 

চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চাং সিয়াওকাং এক বিবৃতিতে জানান, জাপানি যুদ্ধজাহাজের এই পদক্ষেপ তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে ভুল বার্তা দিচ্ছে।  

তিনি বলেন, এই ধরনের উস্কানি চীনের জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করবে এবং যেকোনো উস্কানি মোকাবিলায় চীনের সংকল্পকে আরও দৃঢ় করবে। জাপানকে 'এক চীন' নীতি এবং দুই দেশের মধ্যকার চারটি রাজনৈতিক নথির চেতনা মেনে চলার আহ্বান জানান তিনি।

চীনা আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ডও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। কমান্ডের মুখপাত্র সু ছেংহুয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, জাপানি ডেস্ট্রয়ারটি প্রণালী অতিক্রম করার সময় চীনা নৌ ও বিমান বাহিনী সার্বক্ষণিকভাবে সেটিকে অনুসরণ এবং পর্যবেক্ষণ করেছে।

সূত্র ও ছবি- সিনহুয়া।