NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে নওগাঁ জেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে পহেলা বৈশাখ


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ০২:২০ এএম

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে নওগাঁ জেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে পহেলা বৈশাখ

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :  

মঙ্গলবার (১৪ এপ্রিল ) এ উপলক্ষে এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মো, জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট  মোহাম্মদ সাইফুল ইসলাম এবং পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম সহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শোভাযাত্রাটি হয়ে ওঠে উৎসবমুখর ও প্রাণবন্ত।  শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে, যেখানে বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতি, গ্রামীণ জীবনধারা ও লোকজ ঐতিহ্যের নানা দিক চিত্রিত হয়। অংশগ্রহণকারীদের বর্ণিল পোশাক, মুখোশ, প্ল্যাকার্ড ও বিভিন্ন শিল্পকর্ম শোভাযাত্রায় বিশেষ মাত্রা যোগ করে।  শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সংগীত, নৃত্য, আবৃত্তি ও নাট্যাংশের মাধ্যমে বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির বহিঃপ্রকাশ ঘটে।  উৎসবমুখর এ আয়োজনের মাধ্যমে বাঙালির চিরন্তন ঐক্য, সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐতিহ্যের বন্ধন আরও সুদৃঢ় হয়েছে।