NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo

দাবি-দাওয়ায় নয়, মানসম্মত শিক্ষায় মনযোগ দিন, এর কোন বিকল্প নেই: শিক্ষামন্ত্রী


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ০২:২১ এএম

দাবি-দাওয়ায় নয়, মানসম্মত শিক্ষায় মনযোগ দিন, এর কোন বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :

শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশে মানসম্মত শিক্ষা (কোয়ালিটি এডুকেশন) ফিরিয়ে আনতে হবে—এর কোনো বিকল্প নেই।  মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল ৩ টায় বগুড়ার হোটেল মমো ইনে জেলা প্রশাসনের আয়োজনে স্কুল-কলেজ ও মাদরাসার প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।   বগুড়া জেলা প্রশাসক মো, তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এবং বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।  শিক্ষামন্ত্রী বলেন, এই সরকারের অঙ্গীকারই হলো শিক্ষাকে মানসম্মত করা। সে লক্ষ্যে শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমে গুরুত্ব বাড়ানো হবে এবং ধাপে ধাপে প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালুর পরিকল্পনা রয়েছে।  তিনি আরও বলেন, শিক্ষাব্যবস্থার দীর্ঘসূত্রিতা কমিয়ে নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা সম্পন্ন করতে হবে, যাতে শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট না হয়। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে মনিটরিং জোরদারের কথাও উল্লেখ করেন তিনি।   উপস্হিত প্রতিষ্ঠান প্রধানদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, আপনাদের মাইক্রোফোন দিলেই আপনারা শুরু করেন দাবি-দাওয়া। যেখানেই যাই শুধু দাবি-দাওয়া আর হৈ চৈ। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, শিক্ষকদের আর জলকামান খেতে হবে না। আপনাদের কোন দাবি করতে হবে না, আমরা সব পূরণ করবো-আপনারা শুধু শিক্ষার মান বাড়ান।  তিনি বলেন, আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অভিপ্রায় ছিলো এই বগুড়াকে শিক্ষা নগরী করা। তার সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান সে অভিপ্রায় বাস্তবায়নে কাজ করছেন।  বিশেষ অতিথির বক্তব্যে স্হানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, শিক্ষকদের পলিটিক্স বন্ধ করা উচিত। সেইসাথে শিক্ষকদের কোয়ালিটি বাড়াতে প্রতিবছর পরীক্ষার ব্যবস্হা, জিপিএ পদ্ধতি নিয়ে নতুন করে ভাবার কথাও বলেছেন তিনি।   এ অনুষ্ঠানে বগুড়ার উপজেলা নির্বাহী অফিসার গণ, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বগুড়া জেলার কলেজ মাদ্রাসার প্রধান,শিক্ষক, অধ্যক্ষ এবং বিভিন্ন প্রিন্ট ও মিডিয়ার সাংবাদিকবৃন্দ গন উপস্থিত ছিলেন।