NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন কানাডার রাজনীতিতে ডলি বেগমের চমক 'মারকুইস হু’স হু' ফাইন্যান্স খাতে দক্ষতার জন্য বাংলাদেশী আমেরিকান মলি রহমানকে সম্মানিত করেছে সিএনএনের প্রতিবেদন ‘গেম অব চিকেন’: সংঘাতের বিপজ্জনক মোড়ে যুক্তরাষ্ট্র ও ইরান, অস্থির বিশ্ব অর্থনীতি শহীদ ডাঃ শামসুদ্দিন আহমেদ : একটি আলোকবর্তিকা -  ডাঃ জিয়াউদ্দিন আহমেদ
Logo
logo

অবরোধ থেকে সরে আসতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে সৌদি আরব


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৪ এপ্রিল, ২০২৬, ০৬:৩৪ পিএম

অবরোধ থেকে সরে আসতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে সৌদি আরব

 মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি ঘিরে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রকে অবরোধ নীতি থেকে সরে এসে আলোচনায় ফেরার আহ্বান জানাচ্ছে সৌদি আরব। দেশটির কর্মকর্তাদের বরাতে এমন তথ্য প্রকাশ করেছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।  প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নেওয়া পদক্ষেপ পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করছে সৌদি আরব। তাদের মতে, এই অবরোধ ইরানের সঙ্গে উত্তেজনা বাড়ানোর পাশাপাশি বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্যে বড় ধরনের বিঘ্ন ঘটাতে পারে।  গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালানোর পর পাল্টা প্রতিক্রিয়া জানায় তেহরান।

এরপর থেকেই কার্যত হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত হয়ে পড়ে। ইরানকে প্রণালি খুলতে বাধ্য করতে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপের ঘোষণা দেয়, যা সোমবার থেকে কার্যকর হয়েছে।  সৌদি কর্মকর্তারা সতর্ক করেছেন, এই পরিস্থিতির প্রতিক্রিয়ায় ইরান বাব আল-মান্দেব প্রণালিতেও প্রভাব ফেলতে পারে। লোহিত সাগরের এই গুরুত্বপূর্ণ পথ বৈশ্বিক বাণিজ্য ও বিশেষ করে সৌদি তেল রপ্তানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।  হরমুজ ও বাব আল-মান্দেব উভয় প্রণালিই বিশ্ব জ্বালানি সরবরাহের লাইফলাইন হিসেবে বিবেচিত। এই দুই পথের যেকোনো একটিতে অস্থিতিশীলতা তৈরি হলে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি, সরবরাহ সংকট এবং বৈশ্বিক অর্থনীতিতে চাপ সৃষ্টি হতে পারে।