NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ১০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড
Logo
logo

আজারবাইজানের স্পিকার ও কাজাখস্তানের প্রথম উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৬, ০৭:১৬ পিএম

আজারবাইজানের স্পিকার ও কাজাখস্তানের প্রথম উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক

বোয়াও এশিয়া ফোরামের (বিএফএ) ২০২৬-এর বার্ষিক সম্মেলনে অংশগ্রহণের জন্য চীনে আসা আজারবাইজানের জাতীয় সংসদের স্পিকার সাহিবা গাফারোভা এবং কাজাখস্তানের প্রথম উপ-প্রধানমন্ত্রী রোমান স্কিয়ার, ২৫ মার্চ(বুধবার), হাইনান প্রদেশের বোয়াও কাউন্টিতে, চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও ল্য চি’র সঙ্গে বৈঠক করেন। 

সাহিবা গাফারোভা-র সঙ্গে বৈঠকে চাও ল্য চি বলেন, প্রেসিডেন্ট সি চিন পিং ও প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ-এর কৌশলগত নেতৃত্বে, চীন-আজারবাইজান সম্পর্ক উচ্চমানে ও সার্বিকভাবে উন্নয়ন হচ্ছে। চীন আজারবাইজানের সাথে, দুই প্রেসিডেন্টের ঐকমত্য মেনে চলে, একে অপরকে সমর্থন করতে, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ করতে, যোগাযোগ প্রচার করতে, জনগণ্যের আদান-প্রদান বৃদ্ধি করতে, যৌথভাবে মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তুলতে চায়। আজারবাইজান জাতীয় পরিষদের সাথে চীন মতবিনিময় জোরদার করতে এবং চীন-আজারবাইজান বাস্তব সহযোগিতার জন্য আইনি নিশ্চয়তা প্রদান করতে ইচ্ছুক। পাশাপাশি, চাও ল্য চি চীনের অর্থনীতির উচ্চমানে উন্নয়নের পরিস্থিতি তুলে ধরেন । 

সাহিবা গাফারোভা বলেন, আলোচনা ও সহযোগিতা প্রচারে চীনের বিএফএ বার্ষিক সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আজারবাইজান ‘এক-চীন নীতি’ দৃঢ়ভাবে অনুসরণ করে আসছে। আজারবাইজান বিভিন্ন ক্ষেত্রে চীনের সাথে সহযোগিতা বৃদ্ধি করতে এবং আইন প্রণয়নকারী সংস্থাগুলির মধ্যে বিনিময় গভীরতর করতে চায়। 
রোমান স্কিয়ারের সাথে বৈঠকে চাও ল্য চি বলেন, চীন ও কাজাখস্তান পরস্পরের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী এবং উচ্চ মাত্রার আস্থাসম্পন্ন স্থায়ী ও সার্বিক কৌশলগত অংশীদার। গত বছর, প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট কেমেলুলি টোকায়েভের সাথে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের দু’বার দেখা হয়। এ সময় তাঁরা চীন-কাজাখস্তান সম্পর্ক উন্নয়নের কৌশলগত পরিকল্পনার দিক-নির্দেশনা দেন। কাজাখস্তানের সাথে চীন দুই প্রেসিডেন্টের গুরুত্বপূর্ণ ঐক্যমত বাস্তবায়ন করতে, রাজনৈতিক পারস্পরিক আস্থার ভিত্তি শক্তিশালী করতে, উচ্চমানে বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ মেনে চলতে, সাংস্কৃতিক আদান-প্রদানের বিষয়বস্তুকে সমৃদ্ধ করতে, এবং চীন-কাজাখস্তান সম্পর্ক আরও উচ্চ-স্তরে ও বিস্তার পরিসরে উন্নয়ন ত্বরান্বিত করতে চায়। দ্বিপাক্ষিক বন্ধুত্ব প্রচারে চীনের আইন প্রণয়নকারী সংস্থা ইতিবাচক ভূমিকা পালন করবে।  

জবাবে রোমান স্কিয়ার বলেন, কাজাখস্তান প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ধারাবাহিক বিশ্ব উদ্যোগকে সমর্থন করে। দুই প্রেসিডেন্টের নেতৃত্বে, কাজাখস্তান-চীন সম্পর্ক গভীর থেকে গভীরতর হচ্ছে। আইন, বাণিজ্য ও জ্বালানি খাতে কাজাখস্তান চীনের সাথে সহযোগিতা ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নয়ন করতে ইচ্ছুক।

সূত্র:অনুপমা-আলিম-শিশির,চায়না মিডিয়া গ্রুপ।