NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo

বেইজিংয়ে বৈশ্বিক দক্ষিণের অর্থায়নকারীদের সম্মেলন শুরু


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ০৮:৫৯ এএম

বেইজিংয়ে বৈশ্বিক দক্ষিণের অর্থায়নকারীদের সম্মেলন শুরু

চীনের বেইজিংয়ে শুরু হয়েছে ‘২০২৬ বৈশ্বিক দক্ষিণ অর্থায়নকারীদের সম্মেলন’। ‘বৈশ্বিক দক্ষিণে আলোকপাত’ প্রতিপাদ্যে বুধবার এই সম্মেলনের উদ্বোধন হয়।

মূল অধিবেশনে বক্তব্যে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া নিউজ এজেন্সির প্রেসিডেন্ট ফু হুয়া বলেন, বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর কণ্ঠ ও উন্নয়ন চিত্র বিশ্ব দরবারে তুলে ধরতে কাজ করছে সংস্থাটি। 

বেইজিংয়ের উপ-মেয়র শুন শুয়ো বলেন, শহরের অর্থনীতিতে আর্থিক খাত একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। দক্ষিণের দেশগুলোর সঙ্গে আর্থিক সহযোগিতা বাড়াতে বেইজিং উন্মুক্ততার নীতিতে সবসময় অটল থাকবে। এ ক্ষেত্রে ব্যবসার পরিবেশ উন্নয়ন, প্রযুক্তি ও অর্থায়নের সমন্বয়, সবুজ অর্থায়ন এবং আর্থিক খাত গড়ে তোলার ওপর জোর দেওয়া হবে।

চীনের কেন্দ্রীয় ব্যাংকের উপ-গভর্নর  লু লেই বলেন, চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগে যুক্ত দেশগুলোতে সবুজ ও স্বল্প-কার্বন বিনিয়োগে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করা হচ্ছে। সবুজ অর্থায়নের উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করতে প্রস্তুত রয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সম্মেলনে নিকারাগুয়ার উন্নয়ন, শিল্প ও বাণিজ্যমন্ত্রী এবং আজারবাইজানের কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালকসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা বক্তব্য দেন। দু’দিনব্যাপী এই আন্তর্জাতিক ফোরামের আয়োজক সিনহুয়া নিউজ এজেন্সি।

তথ্য ও ছবি: সিনহুয়া।