NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ
Logo
logo

মহান স্বাধীনতা দিবসে আদমদীঘিতে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ০৮:৩৭ পিএম

মহান স্বাধীনতা দিবসে আদমদীঘিতে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :  

বগুড়ার আদমদীঘি উপজেলা প্রসাশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস যথাযথ ভাবে পালিত হয়েছে।   এ উপলক্ষ্যে (২৬ মার্চ বৃহস্পতিবার) সূর্যোদয়ের সাথে সাথে আদমদীঘি উপজেলা প্রসাশন, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক দল, প্রেসক্লাব, সামাজিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান উপজেলা চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন। সকাল ৯টায় আদমদীঘি হাই স্কুল মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে শেষে পুরস্কার বিতরন এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করা হয়।   আদমদীঘি উপজেলা পরিষদের সভাকক্ষে সংবর্ধনা সভায় সভাপতিত্বে করেন, উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগম।   প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া-৩ আদমদিঘী- দুপচাঁচিয়া আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।   আদমদীঘি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাহিদ হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানা, থানার অফিসার ইনচার্জ (ওসি ) কামরুজ্জামান মিয়া, মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা রশিদুল ইসলাম, আমজাদ হোসেন, নশরতপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সহ প্রমুখ।  এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র কৃষি অফিসার মোঃ রবিউল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ বেনজির আহমেদ, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ জাহিদুল আনোয়ার, আইসিটি অফিসার মোঃ রোকনুজ্জামান খান, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম, সমাজসেবা অফিসার মোঃ আলামিন, থানা অফিসার ইনচার্জ ( তদন্ত) শহীদুল ইসলাম,আনসার ভিডিপি কর্মকর্তা ফারজানা কাদের সুমি ,উপজেলা বিএনপি'র সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা, সান্তাহার ইউপি চেয়ারম্যান( ভারপ্রাপ্ত ) নাজিমুদ্দিন আহমেদ এবং বিভিন্ন প্রিন্ট ও মিডিয়ার স্থানীয় সাংবাদিকবৃন্দ গন।    সংবর্ধনা সভায় আদমদীঘি উপজেলা প্রশাসনের পক্ষে প্রতিটি মুক্তিযোদ্ধাকে ফুলেল শুভেচ্ছা, উপহার ও উন্নতমানের খাবার প্রদান করা হয়।