NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ১০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড
Logo
logo

একাত্তরের ২৫শে মার্চ -জাকিয়া রহমান


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৬, ০৬:৪৫ এএম

একাত্তরের ২৫শে মার্চ  -জাকিয়া রহমান

একাত্তরের ২৫শে মার্চ

-জাকিয়া রহমান

 জ্বলছে আগুনআগুন!

হঠাৎ জ্বলে উঠে ঘরের চাল

গনগনে আগুন! আগুন 

শুধু আঁধার আর সেই গুড়ুম গুড়ুম শব্দ

আটকে যায় পা যেন জমির পরে  

সামনে কিছু যায় না দেখা  

আগুন! আগুন! কুঁড়ে খাচ্ছে সব,

পুড়ে হলো খাক!

বাংলার মানু প্রায় এক লাখ

দিয়েছিল প্রাণ,

ঢাকায় এক রাতেই

খেটে খাওয়া মানুষের সব

পুড়ে হয়েছিল ছাই!

 জ্বলে গেছে মায়ের আঁখি

ভরে গেছে আঁধারে

ছিটকে পড়ল ছোট্ট শিশু

হঠাৎ জ্বলছে আগুনআগুন!

মায়ের হৃদয় বিদারী আর্তনাদ

তুই কোথায় খোকা!

আমি তো ভূমিসাৎ

দেখিনা তো কিছুই- খোকা তুই কোথায় গেলি?

 আজ পঞ্চান্ন বছর পরেও

ভুলিনি সেই দিনের বিভিষিকা।

ইতিহাস কি কেউ মুছে দিতে পারে?

বত্রিশ নম্বরের প্রেরণা-

এই পবিত্র ভূমির অণু পরমাণুতে আছে গেঁথে

সে বন্ধন ছিঁড়তে আর একটি ‘Big bang’ নিয়ে এসো দেখি!