NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ৩, ২০২৬ | ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন Bangladesh reaffirms commitment to peacekeeping, sustainable development and multilateral cooperation প্রবাসে বাংলা নববর্ষ উদযাপনে এনএসইউ অ্যালামনাইয়ের ব্যতিক্রমী আয়োজন Senator Bernie Sanders Endorses Shamsul Haque for Assembly District 30
Logo
logo

কোপার্নিকাসের অঙ্ক কষা - জাকিয়া রহমান


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ০২ জুন, ২০২৬, ১১:২৩ পিএম

কোপার্নিকাসের অঙ্ক কষা  - জাকিয়া রহমান

কোপার্নিকাসের অঙ্ক কষা

- জাকিয়া রহমান

 তবুও ঈদ আসে!

মাটির বুকে রক্তের স্রোত শুকিয়ে,   

আকাশে বাতাসে কান্না হয়ে লুটায়।  

হোক না ধর্ষিতা কেউ! হোক না কেউ লাঞ্ছিত!  

কিংবা সর্বস্বান্ত সব কাছে কিছু হারিয়ে,

ঈদ তো সেই আসবেই!

 যতদিন পৃথিবী নামক হতভাগ্য গ্রহ

ঘুরছে সূর্যের চতুর্দিকে,    

কোপার্নিকাসের অঙ্ক কষা তো কখনোই ভুল হতে পারে না।  

তাই কক্ষপথে চাঁদ পৃথিবীর সাথে সাথে

খেলে চলে লুকোচুরি-

রমজানের রোজার শেষে দেখা দেয়

বাঁকা অধরে হাসি মেখে।

 মনে মনে সবে ভাবে, মন্ত্র যেন উচ্চারিত হয়-

সবাই হও এক! কিন্তু সবাই কি তা শুনতে পায়।  

কিংবা বুঝতে চায় কি-

এ দুনিয়ায় আছে সবার সমান ভাগ?

 ঈদ আসে, প্রতি বছর আসে!  

কত হাজার বছর ধরে বাঁকা অধরে চাঁদ হাসে,   

তোয়াক্কা করে না সে।  

অপেক্ষায় রয়েছে কোন শিশু যুদ্ধের ধ্বংসস্তুপের ‘পর-

খুঁজছে তার মাতা পিতাকে,  

বোমার আঘাতে তার হয়তো মাথায় লেগেছে টক্কর,  

কিংবা হারিয়ে ফেলেছে একটি হাত।  

 তবুও ঈদ আসে আর ওই একটা নয়  

অনেক হাজার শিশু ধ্বংসস্তূপের ‘পর তাদের মাতা পিতাকে খোঁজে…

তবুও ঈদ আসে।  

কোপার্নিকাসের অংক কষা কখনোই ভুল করতে পারে না!