NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

সাংবাদিকদের সম্মানে জাকির চৌধুরীর ইফতার মাহফিল


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০২:১১ এএম

সাংবাদিকদের সম্মানে জাকির চৌধুরীর ইফতার মাহফিল

নিউইয়র্ক (ইউএনএ): নিউইয়র্কের বাংলাদেশী প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সম্পাদক ও সাংবাদিকদের সম্মানে কমিউনিটির পরিচিত মুখ, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিক জাকির এইচ চৌধুরী ইফতার ও দোয়া মাহফিল করেছেন। বুধবার (১৮ মার্চ) জ্যাকসন হাইটসের একটি রেষ্টুরেন্টে এই মাহফিলের আয়োজন করা হয়। উল্লেখ্য, জাকির চৌধুরী এক্সিট রিয়েলটি কনটিনেন্টাল ও জাকির এইচ চৌধুরী ফাউন্ডেশনের প্রেসিডেন্ট এবং যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সভাপতি। তিনি ২০১৯ সাল থেকে তার ব্যক্তিগত ও ব্যবসা প্রতিষ্ঠানের পক্ষে এই মাহফিলের আয়োজন করে আসছেন। মাহফিলে আমেরিকান এটর্নী কট, বিশিষ্ট অভিনেতা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা এবাদ চৌধুরী আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। খবর ইউএনএ’র। মাহফিলের আগত সম্পাদক ও সাংবাদিক ছাড়াও অতিথিদের স্বাগত জানান জাকির এইচ চৌধুরী এবং স্বাগত বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র যুবদল নেতা মিজানুর রহমান। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন যুক্তরাষ্ট্র যুবদলের আরেক নেতা আমানত হোসেন আমান এবং ইফতার গ্রহণের আগে বিশেষ দোয়া পরিচালনা করেন বাংলাদেশ থেকে আগত মুফতি মিজানুর রহমান সাঈদ। নাথ পরিবেশন করেন বিডিইয়র্ক.কম সম্পাদক শাহ ফারুক। মাহফিলে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, সাপ্তাহিক বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টিভি’র সিইও আবু তাহের, সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম, ভয়েস অব আমেরিকা’র সাংবাদিক আকবর হায়দার কিরণ, বাংলা ভিশন টিভি’র যুক্তরাষ্ট্র প্রতিনিধি সোহেল হোসাইন। এসময় তারা বলেন, কমিউনিটির একমাত্র পরিচিত মুখ যিনি প্রতিবছর সাংবাদিকদের  সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে থাকেন। জাকির চৌধুরী এই উদ্যোগ প্রশংসার যোগ্য। মাহফিলে বিভিন্ন মিডিয়ার সম্পাদকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, সাপ্তাহিক দেশ সম্পাদক মিজানুর রহমান, সাপ্তাহিক জাগো প্রহরী সম্পাদক লাবলু আনসার, রূপসী বাংলা সম্পাদক শাহ জে চৌধুরী, সাপ্তাহিক হককথা, আজকের টেলিগ্রাম ও বার্তা সংস্থা ইউএনএ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ, সাপ্তাহিক প্রথম আলো’র নির্বাহী সম্পাদক মঞ্জুরুল হক সহ সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় যুবদলে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমদ, এডভোকেট আরিফুল হক, নিউইয়র্ক সিটি বিএনপি নেতা সালেহ আহমেদ মানিক, বাংলাদেশ সোসাইটির কার্যকরী সদস্য ও যুক্তরাষ্ট্র জাসাস নেতা জাহাঙ্গীর শহীদ সোহরাওয়াদী সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন। মাহফিল পরিচালনা করেন অধ্যাপক সৈয়দ আজাদ। বক্তারা তাদের বক্তব্যে সম্পাদক ও সাংবাদিকদের সম্মানে জাকির এইচ চৌধুরীর বার্ষিক এই আয়োজনের প্রশংসা করে বলেন, মিডিয়া সমাজের দর্পন আর সাংবাদিকরা জাতির বিবেক। তাদের সম্মান জানানো পুরো কমিউনিটির তথা জাতিকে সম্মান জানানোর শামিল। তারা জাকির এইচ চৌধুরীর সামাজিক কর্মকান্ডে বিশেষ করে সমাজ সেবার তার অবদানেরও প্রশংসা করেন। অনুষ্ঠানে জাকির এইচ চৌধুরী বলেন, জাতির বিবেক হিসেবে সাংবাদিকতার মাধ্যমে কমিউনিটি তথা দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সাংবাদিক সমাজ। আমরা ব্যবসায়ী-রাজনীতিকরার সহযোগিতা পাচ্ছি। তাই সাংবাদিকদের সম্মান জানানো আমাদের দায়িত্ব ও কর্তব্য।

সেই দায়িত্ব থেকেই ২০১৯ সাল থেকে আমি আমার ব্যক্তিগত ও ব্যবসা প্রতিষ্ঠানের পক্ষে এই মাহফিলের আয়োজন করে আসছি। তিনি উপস্থিত সাংবাদিকদের আন্তরিক ধন্যবাদ জানান। মাহফিলে যুক্তরাষ্ট্র মহিলাদল নেত্রী সৈয়দা মাহমুদা শিরিন ও সিটি বিএনপি নেতা ইঞ্জিনিয়ার খালেক, যুবদল নেতা বেলাল চৌধুরী সহ যুক্তরাষ্ট্র বিএনপি, যুবদল ও জাসাদ এর কয়েকজন নেতা-কর্মী এবং জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সাবেক সভাপতি বদরুন নাহার খান মিতা, সভাপতি মঈনুল ইসলাম, বিশিস্ট ব্যবসায়ী জাকির মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।  আরো উল্লেখ্য, ইফতার মাহফিল আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন এক্সিট রিয়েলটি কনটিনেন্টাল সিইও/এসোসিয়েট ব্রোকার তাসমিয়া আঞ্জুম চৌধুরী, রিয়েলটর মোহাম্মদ রাসেল ও পরিচালক (সেল) মির্জা মোহাম্মেদ।