NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত: ৯ বগি উদ্ধারে জোর তৎপরতা, রেল যোগাযোগ বন্ধ


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৯:০১ এএম

সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত: ৯ বগি উদ্ধারে জোর তৎপরতা, রেল যোগাযোগ বন্ধ

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :

 বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশনে নীলসাগর আন্তঃনগর ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে।  বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় ঈশ্বরদী ও পার্বতীপুর থেকে দুটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। সান্তাহার স্টেশন মাস্টার খাদিজা খাতুন রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে দুপুর প্রায় ২টার দিকে সান্তাহার জংশন স্টেশনের ছাতিয়ানগ্রাম রেলস্টেশনের দক্ষিণে বাগবাড়ী (দক্ষিণপাড়া)  এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় অন্তত শতাধিক যাত্রী আহত হন।   দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেন, বগুড়া- ৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মুহিত তালুকদার,  বগুড়া পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম,আদমদীঘি থানা পুলিশ অফিসার ইনচার্জ  (ওসি ) আতাউর রহমান সহ বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং জনপ্রতিনিধিগণ।  দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ, পুলিশ ও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের উদ্ধার করে আদমদীঘি ও নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে সান্তাহারের সহকারী স্টেশন মাস্টার শহিদুল ইসলাম রঞ্জুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া ট্রেনটির চালক পলাতক রয়েছেন বলে জানা গেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুর্ঘটনার কারণে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে, এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। ঈদকে সামনে রেখে যাত্রীদের দুর্ভোগ আরও বেড়েছে। রেলওয়ে সূত্র জানায়, লাইনচ্যুত বগি উদ্ধারে ঈশ্বরদী ও পাকশী থেকে আনা দুটি রিলিফ ট্রেন নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। দ্রুত উদ্ধার কার্যক্রম শেষ করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।