NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ২৮, ২০২৬ | ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন Bangladesh reaffirms commitment to peacekeeping, sustainable development and multilateral cooperation প্রবাসে বাংলা নববর্ষ উদযাপনে এনএসইউ অ্যালামনাইয়ের ব্যতিক্রমী আয়োজন Senator Bernie Sanders Endorses Shamsul Haque for Assembly District 30 BANGLADESH DAY PARADE 2026 WILL BE HISTORIC !! Raj Goyal, a Harvard‑Law‑educated former Kansas lawmaker, and Chuck Park hold joint campaign event in Jackson Heights বেইজিংয়ে ট্রাম্প, শিগগিরই চীন সফরে যাচ্ছেন পুতিন পেশাগত দক্ষতার অনন্য স্বীকৃতি: আইজিপি ব্যাজ অর্জন করলেন- বগুড়া পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক জয় বাংলাদেশের
Logo
logo

তাইওয়ান প্রশ্নে মার্কিন পদক্ষেপে অসন্তোষ: বেইজিং


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ২৮ মে, ২০২৬, ০১:০৪ এএম

তাইওয়ান প্রশ্নে মার্কিন পদক্ষেপে অসন্তোষ: বেইজিং

চীনের তাইওয়ান অঞ্চলে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির বিরোধিতায় বেইজিংয়ের অবস্থান স্পষ্ট ও ধারাবাহিক বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন। 
শুক্রবার রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কুও চিয়া খুন বলেন, চীনের তাইওয়ান অঞ্চলে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির বিষয়ে বেইজিং দৃঢ়ভাবে বিরোধিতা করে আসছে এবং এ অবস্থান সব সময়ই স্পষ্ট ও অপরিবর্তিত।

তিনি যুক্তরাষ্ট্রকে এক-চীন নীতি মেনে চলার আহ্বান জানান। পাশাপাশি তিনটি চীন-মার্কিন যৌথ ইশতেহার, বিশেষ করে ১৭ আগস্টের ইশতেহারের প্রতিশ্রুতি আন্তরিকভাবে পালন করার ওপর গুরুত্বারোপ করেন।

মুখপাত্র আরও বলেন, যুক্তরাষ্ট্রের উচিত তাইওয়ানে অস্ত্র বিক্রি বন্ধ করা এবং চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের স্থিতিশীল উন্নয়ন ও তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া।

সূত্র ও ছবি-সিসিটিভি।