NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

কাহালু বেতার কেন্দ্র পরিদর্শনে তথ্যমন্ত্রী স্বপন, এফএম ব্যান্ডে রূপান্তরের পরিকল্পনা


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৯:০১ এএম

কাহালু বেতার কেন্দ্র পরিদর্শনে তথ্যমন্ত্রী স্বপন, এফএম ব্যান্ডে রূপান্তরের পরিকল্পনা

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে:  

বগুড়ার কাহালু উপজেলার দরগাহাট বেতার কেন্দ্র পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।    (১৩ মার্চ শুক্রবার) বিকেলে তিনি কেন্দ্রটির বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।  পরিদর্শনকালে মন্ত্রী বলেন, বগুড়ার এই বেতার কেন্দ্রকে আধুনিকায়নের মাধ্যমে এফএম ব্যান্ডে রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে। এতে করে এই অঞ্চলের মানুষের আশা-আকাঙ্ক্ষা, সংস্কৃতি ও স্থানীয় বিষয়গুলো আরও বিস্তৃতভাবে তুলে ধরা সম্ভব হবে।  এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার-এর মহাপরিচালক এস এম জাহিদ, পরিচালক (প্রশাসন) জুবায়েত হাসান, প্রধান প্রকৌশলী মনির হোসেন, দরগাহাট বেতার কেন্দ্রের আবাসিক প্রকৌশলী তারেক বিন ইমদাদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।  এছাড়াও উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন, কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতাউর রহমান, সহকারী পুলিশ সুপার (নন্দীগ্রাম সার্কেল) নুরুজ্জামান চৌধুরী (জামান) এবং কাহালু থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম।  পরিদর্শন শেষে মন্ত্রী আশা প্রকাশ করেন, প্রয়োজনীয় উদ্যোগ বাস্তবায়িত হলে বগুড়ার এই বেতার কেন্দ্রটি আধুনিক সম্প্রচার ব্যবস্থার মাধ্যমে উত্তরাঞ্চলের মানুষের কাছে আরও কার্যকর ভূমিকা রাখবে।