NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ১৪, ২০২৬ | ২৯ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার, দেখতে গেলেন প্রধানমন্ত্রী নাহিদের গতি ও তানজিদ ঝড়ে পাকিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশ মোজতবা খামেনির নিয়োগে উত্তর কোরিয়ার সমর্থন, জানাল সম্মান কোনো নেতার ভাষণ বাজানোর জন্য কাউকে হয়রানি করা উচিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ নিউ ইয়র্কে নর্থ সাউথ ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউএসএ’র ইফতার ও দোয়া মাহফিল সাংবাদিকতার শিক্ষক অধ্যাপক সাখাওয়াত আলী খান আর নেই নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন জারি ইরানে আজ ‘কঠোর আঘাত হানার’ হুমকি দিলেন ট্রাম্প ২৪ ঘণ্টার মধ্যে আনুষ্ঠানিকভাবে নতুন সুপ্রিম লিডারের নাম ঘোষণা করতে যাচ্ছে ইরান
Logo
logo

বগুড়ার নবাগত পুলিশ সুপার হিসেবে মির্জা সায়েম মাহমুদ, পিপিএম-এঁর দায়িত্ব গ্রহণ


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ১৪ মার্চ, ২০২৬, ০১:৩৮ এএম

বগুড়ার নবাগত পুলিশ সুপার হিসেবে মির্জা সায়েম মাহমুদ, পিপিএম-এঁর দায়িত্ব গ্রহণ

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :

 ১২ মার্চ  বৃহস্পতিবার  বগুড়া জেলার নবনিযুক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন  মির্জা সায়েম মাহমুদ, পিপিএম।  নবাগত পুলিশ সুপার পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছায় উষ্ণ অভ্যর্থনা জানান সদ্য বিদায়ী পুলিশ সুপার  মোঃ শাহাদাত হোসেন, পিপিএম।   অভ্যর্থনা শেষে বিদায়ী পুলিশ সুপার আনুষ্ঠানিকভাবে নবাগত পুলিশ সুপারের নিকট দায়িত্বভার অর্পণ করেন।  উক্ত দায়িত্বভার হস্তান্তর অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।  দায়িত্বভার গ্রহণের পর নবাগত পুলিশ সুপার উপস্থিত কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করেন এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন।